• খেলা

    সিরিজ জয়ের ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 11 June 2026 , 11:19:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে অস্ট্রেলিয়ার। সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মিরপুরে এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। সাইফ হাসানের জায়গায় একাদশে ফিরেছেন সৌম্য সরকার।

    প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে আজ সিরিজ নিশ্চিত করার সুযোগ। টসের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, প্রথম ম্যাচটি দারুণ ছিল এবং আজ সিরিজ জয়ের বড় সুযোগ আছে। ব্যাটিংয়ে আরও জুটি দরকার বলেও মনে করেন তিনি। বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট মিরাজ চান, দল যেন সেই ছন্দ ধরে রাখতে পারে।

    বিজ্ঞাপন

    সৌম্যকে দলে ফেরানোর ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। মিরাজ জানান, সাইফের জন্য বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে সৌম্য ভালো ব্যাট করছেন এবং তাঁর অভিজ্ঞতাও দলের কাজে লাগবে।

    অস্ট্রেলিয়া দলে এক পরিবর্তন এসেছে। লিয়াম স্কটের জায়গায় খেলছেন রাইলি মেরেডিথ। অস্ট্রেলিয়া অধিনায়ক জস ইংলিস জানান, তাঁরা আগে ব্যাট করতে চান এবং তিন বিভাগেই উন্নতি করার সুযোগ দেখছেন। মেরেডিথকে নেওয়ার কারণ হিসেবে বাড়তি গতির কথা বলেছেন তিনি।

    বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

    অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনোলি, মারনাস লাবুশেন, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, জেভিয়ার বার্টলেট, রাইলি মেরেডিথ, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:08 PM হতাশা কাটিয়ে দুর্দান্ত প্রত্যাবর্তন নেইমারের 12:25 PM ফুলহ্যাম মূল দলে অভিষেক হলো বাংলাদেশি বংশোদ্ভূত ফারহানের 12:05 PM শিক্ষামন্ত্রী পদত্যাগের পর কেন ক্যামেরার সামনে কান ধরে ক্ষমা চাইলেন সোনাক্ষী 11:39 AM এতিমখানা থেকে আর্জেন্টিনার জার্সিতে স্বপ্নযাত্রা 11:20 AM সুয়ারেজে রঙিন ক্যাসেমিরোর অভিষেক, মেসিবিহীন মায়ামির জয় 6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল 6:25 PM ‘মানুষ আমাদের দেখে হিংসা করে’ 5:12 PM অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা 4:22 PM বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব 2:36 PM ৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো