• খেলা

    অস্ট্রেলিয়ায় লাল-সবুজের লড়াই: শুভেচ্ছা বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

      প্রতিনিধি 19 February 2026 , 1:58:14 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামী ১–২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ফুটবল কনফেডারেশন কাপ। এশিয়ার এই সর্বোচ্চ মঞ্চে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল, যা দেশের ক্রীড়াঙ্গনের ইতিহাসে এক গৌরবময় ও স্মরণীয় অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।

    এই ঐতিহাসিক অর্জন উপলক্ষে বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক দলের সকল খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

    বিজ্ঞাপন

    শুভেচ্ছা বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, “অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম ও দৃঢ় মনোবল দিয়ে আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে-যেকোনো বাধা অতিক্রম করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি শুধু নারী ফুটবলের উন্নয়ন নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।”

    তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয়ের ঊর্ধ্বে থেকে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে। আপনারা খেলবেন হৃদয়ের গভীর থেকে, সেরা নৈপুণ্য দিয়ে, আমাদের দেশের জন্য।”

    প্রতিমন্ত্রী নারী ফুটবল দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন এবং তাদের এই অগ্রযাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প!