...
  • খেলা

    আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম

      প্রতিনিধি 6 June 2026 , 3:27:15 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আগামীকাল ৭ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন। তার আগে অ্যাড-হক কমিটির সভাপতি তামিম ইকবালের আইসিসি সভায় অনুপস্থিতি এবং এরপরই আইসিসির প্রতিনিধি দলের বাংলাদেশ সফর নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল।

    আইসিসি জানিয়েছিল, স্টেকহোল্ডারদের সঙ্গে সুশাসন ও নির্বাচনী বিষয় নিয়ে আলোচনা করতে বাংলাদেশ সফরে এসেছিল আইসিসি প্রতিনিধি দল।

    বিজ্ঞাপন

    এবার এ বিষয়ে তামিম বলেন, ‘আইসিসি স্টেকহোল্ডার সবার সাথেই কথা বলেছেন। আমাদের ইলেকশন কমিশন যারা ছিলেন, উনাদের সাথে প্রায় দেড় ঘণ্টার মিটিং ও করেছেন ইলেকশন কীভাবে হবে- না হবে। আমার সাথেও কথা বলেছেন। উনারা বলেছেন যে তারা গিয়ে নিজেরা কথা বলে আবার আমাদের সঙ্গে আলোচনা করবেন। আমরা সেই সম্মানটা করি। এইযে এর মাঝখানে কিছু কিছু রিউমার চলেছে সেগুলোও কিন্তু আইসিসি ক্লিয়ার করে দিয়েছে যে এই ধরণের কোনো আলোচনা বা এই ধরণের কোনো কথা কাউকে বলা হয় নাই।’

    পরে বিসিবি ইলেকশন নিয়ে তামিম বলেন, ‘আমার কাছে যেটা মনে হয়, যখন লাস্ট ইলেকশন হয়েছে, আমিও অনেক কিছু বলেছি। কিন্তু আমার কাছে মনে হয় না, যে আমি কোনো ব্যাক্তি আক্রমণ করেছি। আমি প্রসেস, ইলেকশন কীভাবে হয়েছে এটা নিয়েই ম্যাক্সিমাম কথা বলেছি। আমার মনে হয় না কাউকে ব্যাক্তিগতভাবে আক্রমণ করেছি।’

    ‘প্রত্যেকের সম্মান প্রত্যেকের জায়গায়। আমরা সেটা ম্যান্টেইন করে চলি। আনফরচুনেটলি, যেটা অনেকক্ষেত্রেই অনেকেই সেটা করছেন না। যখন ক্রিকেটের প্লেয়ারদের বিষয়ে কথা বলা হয়েছে, তখন কীভাবে কথা বলা হচ্ছে, আশা করি সবাই সেটা শুনেছেন-খেয়াল করেছেন। আর এতটুকুই বলবো, আপনাদের মতামত আপনারা দিতে পারেন। কিন্তু ব্যাক্তি আক্রমণে যদি না যাই, তাহলে সবার জন্য ভালো।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:27 PM আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম 2:01 PM ফুটবল ইতিহাসে অনেক আগেই আমার জায়গা পাকা হয়ে গেছে: নেইমার 1:41 PM মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 12:46 PM দুই ম্যাচ জিতলেই মেসির বিশ্ব রেকর্ড, সেরা দশে নেই রোনালদো 12:21 PM বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচে মেসিকে পাচ্ছে আর্জেন্টিনা 11:58 AM সাফের ফাইনালে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ 11:47 AM বিচ্ছেদের ক্ষত ভুলে নতুন পথচলা এলি গোল্ডিংয়ের 11:23 AM মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী 11:16 AM ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয় 5:52 PM মেসি-মার্তিনেজদের নিয়ে বড় সুখবর, আর্জেন্টিনার একাদশে থাকছে চমক
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.