• বিনোদন

    মুগ্ধ অপূর্ব, আনন্দিত ইরফান সাজ্জাদ

      প্রতিনিধি 2 May 2026 , 11:52:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ‘লাস্ট মানুষ এভাবে কেঁদেছিল ‘বড় ছেলে’ দেখে। সেই ‘বড় ছেলে’ অপূর্ব ভাইয়া যখন ফোন করে বলে ‘তুই যে ইমোশনাল অ্যাক্টিং এত ভালো করিস জানা ছিল না, খুবই ভালো করেছিস, এরকম ভালো কাজ আরও করতে হবে, আমাদের দেশের দর্শকদের জন্য আমাদেরই দায়িত্ব নিতে হবে’!’ অভিনেতা অপূর্বর মন্তব্যে আবেগে আপ্লুত হয়ে নিজের ফেসবুক পেজে এমন প্রতিক্রিয়া লিখেছেন জনপ্রিয় ‘এটা আমাদেরই গল্প’ ধারাবাহিকের ফাহাদ (অভিনেতা ইরফান সাজ্জাদ)।
    তিনি অপূর্বকে উদ্দেশ্য করে আরও বলেন, ‘আরো কত গুরুত্বপূর্ণ কথা! ভাই আপনাকে বলে বোঝাতে পারবো না আপনার এই অ্যাপ্রিসিয়েশন আমার কাছে কতটা অমূল্য! অনেক অনেক ধন্যবাদ ভাইয়া! আপনি যে সময় বের করে আমাদের কাজটা দেখেছেন এটাই তো বেশি! অনেক ভালোবাসা প্রিয় অপূর্ব ভাইয়া। জুনিয়রদের উৎসাহ দেয়ার আপনার এই মহৎ গুণ আমাদের অনেক সাহস দেয়।’
    ২০১৭ সালে নির্মিত টেলিফিল্ম বড় ছেলে দিয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন জিয়াউল ফারুক অপূর্ব। দীর্ঘ সময় পর সেই ‘বড় ছেলে’-কে মনে করিয়ে দিল বর্তমান সময়ের আলোচিত ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’। টেলিভিশন ও ইউটিউবে দীর্ঘদিন ধরে প্রচার হওয়া এই নাটকটি এখন প্রায় শেষের পথে।
    গত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এই ধারাবাহিকের ৫০তম পর্ব প্রচার করা হয়। আর মাত্র দুটি পর্ব পরই আসবে এর মহা অন্তিম পর্ব। ধারাবাহিকটির শেষ পর্যায়ে এসে দর্শকদের আবেগে ভাসাচ্ছে প্রতিটি পর্ব। বিশেষ করে ৪৯ ও ৫০তম পর্ব প্রচারের পর সামাজিক মাধ্যমে দর্শকদের কান্না আর প্রশংসার ঢল নেমেছে। এই সাফল্যের কেন্দ্রে উঠে এসেছেন নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং ‘ফাহাদ’ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ।
    নাটকের আবেগঘন অভিনয়ের জন্য ইরফান সাজ্জাদ এখন প্রশংসায় ভাসছেন। সামাজিক মাধ্যমে ইরফানের অভিনয় নিয়ে বেশ আলোচনা হচ্ছে। নেটিজেনরা নাটকের আবেগঘন মুহূর্তগুলো শেয়ার করে ইরফানের সাবলীল অভিনয়ের প্রশংসা করছেন। এমন সময়ে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর কাছ থেকে ফোন পেয়ে আপ্লুত হলেন ইরফান সাজ্জাদ।
    শুধু অপূর্বই নন, অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও ধারাবাহিকটির প্রশংসা করে এটিকে “ইতিহাস গড়া কাজ” বলে অভিহিত করেছেন। এক পোস্টে মেহজাবীন লিখেছেন, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ভাইয়া, ইতিহাস গড়ার জন্য অভিনন্দন। এর অনেকটা কৃতিত্ব ‘এটা আমাদেরই গল্প’ টিমের। গত পর্বটি দর্শকদের মনে এক অনন্য প্রভাব ফেলেছে। এই ভালোবাসা অকৃত্রিম, যা দীর্ঘস্থায়ী হতে চলেছে।’ মেহজাবীনের সেই মন্তব্যে পাল্টা ভালোবাসা জানিয়েছেন ইরফান সাজ্জাদও।
    পারিবারিক সম্পর্ক, টানাপোড়েন আর আবেগের গল্পে নির্মিত এই নাটকটিতে আরও অভিনয় করেছেন কেয়া পায়েল, ইন্তেখাব দিনার, দীপা খন্দকারসহ অনেকে। নির্মাতা জানিয়েছেন, দর্শকদের অনুরোধে ৫২ পর্বের এই ধারাবাহিকের শেষ পর্বটি ‘মেগা এপিসোড’ হিসেবে প্রচার করা হবে।

    বিজ্ঞাপন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:51 PM শেষ জুটির ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ১৩১ 3:46 PM বিসিবির অভিজ্ঞ টেস্ট স্কোরার আবদুর রউফ আর নেই 3:08 PM এক বছরে ৪০ লাখ কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: প্রধানমন্ত্রী 2:53 PM অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:49 PM নবাগত জর্ডানকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় অস্ট্রিয়ার 1:36 PM ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’, মোদিকে কাছে পেয়ে বললেন জর্জিয়া মেলোনি 1:07 PM মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়ে কী বললেন নাঈম-নাদিয়া 12:53 PM এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি 12:32 PM মেসিকে বর্ণনা করার ভাষা জানা নেই স্কালোনির 12:17 PM মেসি এত ভালো খেলে কেন?