• খেলা

    সংবাদমাধ্যমে আসছেন সাকিব, আনছেন নিজস্ব নিউজ প্ল্যাটফর্ম

      প্রতিনিধি 12 April 2026 , 5:39:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ব্যাট-বল হাতে দীর্ঘদিন ধরে বিশ্ব ক্রিকেট মাতিয়ে রাখা বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার ডিজিটাল সংবাদমাধ্যম উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করতে যাচ্ছেন। তার নতুন উদ্যোগের নাম ‘বিয়ন্ড বাংলা’ (Beyond Bangla), যা মূলত একটি বৈশ্বিক কনটেন্ট ও নিউজ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে।

    এই উদ্যোগে তার সঙ্গে যুক্ত হয়েছেন গীতিকবি ও সাংবাদিক জুলফিকার রাসেল, যিনি প্ল্যাটফর্মটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এই সাংবাদিক বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করে প্রকল্পটি পরিচালনায় যুক্ত থাকবেন বলে জানা গেছে।

    সাকিব আল হাসান জানিয়েছেন, ‘বিয়ন্ড বাংলা’ মূলত সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করছে। তার ভাষায়, অনেক সময় সঠিক খবর মানুষের কাছে পৌঁছায় না সেই জায়গা থেকেই একটি নির্ভরযোগ্য তথ্যভিত্তিক প্ল্যাটফর্ম তৈরির ভাবনা এসেছে।

    প্রাথমিকভাবে ধারণাটি খুব বেশি সময় ধরে পরিকল্পিত ছিল না বলেও জানান তিনি। এক অনানুষ্ঠানিক আড্ডা থেকেই এই ডিজিটাল মিডিয়া উদ্যোগের বীজ রোপিত হয় বলে উল্লেখ করেন সাকিব ও জুলফিকার রাসেল দুজনই। পরে ধীরে ধীরে তা পূর্ণাঙ্গ রূপ পেতে শুরু করে।

    বিজ্ঞাপন

    নতুন এই প্ল্যাটফর্মে খেলাধুলাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে বলেও জানিয়েছেন সাকিব। পাশাপাশি আন্তর্জাতিক ও দেশীয় বিভিন্ন বিষয়, চলমান ঘটনা এবং ট্রেন্ডভিত্তিক কনটেন্টও এতে স্থান পাবে।

    বর্তমানে প্ল্যাটফর্মটির ওয়েবসাইট কাঠামো প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে এটি এখনই জনসাধারণের জন্য উন্মুক্ত করা হচ্ছে না। আগামী কয়েক মাস ‘টেস্ট রান’ বা পরীক্ষামূলক পর্যায়ে কনটেন্ট, উপস্থাপনা ও কাঠামো যাচাই করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে ‘বিয়ন্ড বাংলা’ পূর্ণাঙ্গভাবে চালু হবে।

    উদ্যোক্তারা জানিয়েছেন, প্ল্যাটফর্মটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় কনটেন্ট প্রকাশের পরিকল্পনা রয়েছে। শুরুতে মূল লক্ষ্য থাকবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাংলা ভাষাভাষী পাঠকরা।

    সাকিব বলেন, এটি আলাদা কিছু করার প্রতিশ্রুতি নয়, বরং বাস্তব ও সত্য তথ্য তুলে ধরার একটি প্রচেষ্টা। অন্যদিকে জুলফিকার রাসেল জানান, দীর্ঘ সাংবাদিকতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি এই নতুন উদ্যোগকে এগিয়ে নিতে চান, যদিও যুক্তরাষ্ট্রে বসে কাজ পরিচালনা কিছুটা চ্যালেঞ্জিং হবে।

    সব মিলিয়ে ক্রীড়া ও সাংবাদিকতার দুই ভিন্ন অভিজ্ঞতার সমন্বয়ে ‘বিয়ন্ড বাংলা’ হয়ে উঠতে যাচ্ছে একটি নতুন ডিজিটাল মিডিয়া উদ্যোগ যেখানে খবর, বিশ্লেষণ ও কনটেন্ট উপস্থাপনার নতুন ধারা তৈরির প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান 6:41 PM রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড 6:10 PM বিশ্বকাপের আগেই ধাক্কা আর্জেন্টিনা শিবিরে 5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি 4:58 PM নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার 4:46 PM সোহিনীর মা হওয়ার গুঞ্জনে সরগরম নেটদুনিয়া