• বিনোদন

    সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল অভিনেত্রীর

      প্রতিনিধি 26 March 2026 , 1:55:38 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ভারতের জয়পুরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন তরুণ অভিনেত্রী ও মডেল হর্ষিল কালিয়া। মাত্র ৩০ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন তিনি।

    ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায়, সোমবার (২৩ মার্চ) রাত প্রায় ১২টার দিকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন হর্ষিল। শিপ্রা পথ রোডে তার গাড়িটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়।

    বিজ্ঞাপন

    এলাকাবাসী ও পথচারীরা ঘটনাস্থল থেকে অভিনেত্রীকে দ্রুত উদ্ধার করেন এবং নিকটবর্তী একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রীর মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে।

    জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পাওয়ায় মৃত্যু হয়েছে হর্ষিল কালিয়ার। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অভিনেত্রীর পরিবার ও শোবিজ ইন্ডাস্ট্রিতে।

    ছোটবেলা থেকেই অভিনয় আর নাচের প্রতি ভালো লাগা থাকায় অভিনয় ও নৃত্য বিষয়ে প্রশিক্ষণ নেন হর্ষিল। প্রশিক্ষণ শেষে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশ নেন ও সাফল্য পান।

    ২০২১ সালে মিস ডিভা রাজস্থান ও মিস পিংক সিটিতে প্রথম রানার আপ হন। ক্যারিয়ারে অভিনেত্রী হিসেবে দর্শকপ্রিয়তা পেলেও নিউজ প্রেজেন্টার, মডেল, নৃত্যশিল্পী হিসেবে সুনাম অর্জন করেছিলেন হর্ষিল কালিয়া।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:22 PM বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই 4:54 PM ব্যাটিং ব্যর্থতায় অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশ 4:18 PM বিশ্বকাপের ফুটবল বানানো দেশটিই কখনো বিশ্বকাপ খেলেনি 3:56 PM হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ১০৯ 3:03 PM মহাকাশে বিশ্বকাপের বল ‘ট্রিওন্ডা’, গবেষণায় নাসা 1:48 PM টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন 1:26 PM ১২ বছরের অপেক্ষার অবসান, নকআউটে জার্মানি 12:41 PM ‘ক্লোজডোর’ অনুশীলনের পর আর্জেন্টিনার একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত 12:13 PM বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিলো ব্রাজিল 11:55 AM শরণার্থী শিবির পেরিয়ে বিশ্বকাপের আলোয়