• বিনোদন

    বন্ধুত্বের আড়ালে প্রেমের হাতছানি তৃপ্তি-শ্যামের

      প্রতিনিধি 6 May 2026 , 12:35:06 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বলিউডে এ মুহূর্তে সিনেভক্তদের মধ্যে আগ্রহের কেন্দ্রে রয়েছেন আবেদনময়ী নায়িকা তৃপ্তি দিমরি। ‘অ্যানিমেল’-এর পর থেকেই এই বলি অভিনেত্রীর প্রতি নজর সবার। হট লুকে রোমান্স করে বরাবরই পর্দায় ঝড় তোলেন। সম্প্রতি ব্যক্তিজীবনেও রোমান্সে মেতেছেন তৃপ্তি।

    কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল, নতুন প্রেমে মজেছেন ‘ভুল ভুলাইয়া ৩’ অভিনেত্রী। টানা বেশ কয়েকটি সিনেমায় দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি আলোচনায় ছিলেন প্রেম নিয়েও। সম্প্রতি আবারও উস্কে দিলেন প্রেমের সেই গুঞ্জন।

    বিজ্ঞাপন

    তৃপ্তি দিমরি সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা মিলেছে যাকে নিয়ে আলোচনা, সেই শ্যাম মার্চেন্টকে। একটি মোটর বোটে উষ্ণতা ছড়াতে দেখা গেছে তৃপ্তি ও শ্যামকে। নিজেরা ভালো বন্ধু দাবি করলেও তাদের মধ্যে যে রয়েছে গভীর সম্পর্ক-সে কথা এখন সর্বজনবিদিত।

    এর আগে এই বছরের প্রথম দিকে মুম্বাইয়ের একটি পানশালায় কফি হাতে দুজনকে খোশগল্পে মেতে থাকতে দেখা গেছে। পরে একসঙ্গে শপিং করতেও দেখা যায় তাদের। তখন তাদের নিয়ে নানা গুঞ্জন চাউর হয়।

    তৃপ্তি দিমরির প্রেমজীবনে গল্পও কিন্তু উত্তেজনাপূর্ণ। ২০২২ সালে অনুশকা শর্মার ভাই কর্নেশ শর্মার সঙ্গে রোমান্টিকতায় ডুবে ছিলেন। তার সঙ্গে সম্পর্ক শেষ হওয়ার পরই ঘনিষ্ঠতা বাড়ে হসপিটালিটি ইন্ডাস্ট্রির নামি ব্যবসায়ী শ্যামের সঙ্গে।

    গোয়ায় বেশ কিছু বিচ ক্লাব ও হোটেলের মালিক শ্যামের আড়াই লাখের বেশি ফ্যান-ফলোয়ার আছে। আগে তিনি মডেলিংয়ে জড়িত ছিলেন। সব কিছু প্রকাশ্যে এলেও এখন পর্যন্ত কেউ এই সম্পর্কের বিষয়ে মন্তব্য করেননি।

    গ্ল্যামার জগতের প্রতি পরতে মিশে থাকে সিনেমা, গসিপ আর ফ্যাশন। সেই জগতে তৃপ্তি দিমরি ও শ্যাম মার্চেন্টের গল্প বিনোদনপ্রেমীদের জন্য আরও আগ্রহের বিষয় হয়ে উঠেছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:38 PM যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ 6:06 PM মায়ের জন্য কেঁদেছিলেন ভোজিনিয়া, বিশ্বকাপের মঞ্চে হচ্ছে পরম আলিঙ্গন 5:28 PM রবিনহুডকে ‘আশ্রয় দেয়া’ ১২০০ বছর বয়সী সেই গাছের মৃত্যু 5:01 PM জনগণের ভালোবাসা বড় শক্তি, নিরাপত্তা কড়াকড়ি যেন দূরত্ব তৈরি না করে: প্রধানমন্ত্রী 4:35 PM সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা: শিক্ষামন্ত্রী 4:11 PM রদবদল আসছে ব্রাজিল দলে, একাদশে কারা? 3:24 PM কোরিয়ার অনুশীলনে অজ্ঞাত ড্রোন গুলি করে ভূপাতিত 3:10 PM অভিনেতা জাহের আলভী কারাগারে 2:02 PM বিশ্বকাপের মধ্যেই ইনফ্লুয়েন্সারের প্রেমে মত্ত ইয়ামাল 1:55 PM সকল মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠের সুব্যবস্থাকরণ লক্ষ্যে সভা অনুষ্ঠিত