• বিনোদন

    ঈদে আসছেন শুভ-মিম

      প্রতিনিধি 1 February 2026 , 4:27:34 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঈদুল ফিতরে বড় পর্দায় মুক্তির মিছিলে আলোচনা তৈরি করতে এবং দর্শকদের অ্যাকশনধর্মী সিনেমার স্বাদ দিতে আসছে ‘মালিক’। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় দেখা যাবে আরিফিন শুভ এবং বিদ্যা সিনহা মিমকে। সিনেমার চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ।

    সাইফ চন্দন বলেন, আমাদের দৃশ্যধারণ শেষ। তবে প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট কিছু দৃশ্য নতুন করে ধারণ করা বাকি। এছাড়া পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। ঈদ ঘিরে সিনেমা মুক্তির জন্য প্রস্তুতি আমরা নিচ্ছি।”

    বিজ্ঞাপন

    ২০২৩ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া সাইফ চন্দনের ‘লোকাল’ সিনেমাটি আলোচনা তৈরি করেছিল। কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের ‘জীবন যাপন’ ছোটগল্প নিয়ে নাটক নির্মাণের মধ্য দিয়ে ২০০৮ সালে নির্মাতা হিসেবে যাত্রা শুরু করেন সাইফ চন্দন। এরপর প্রায় ছয় বছরে একাধিক একক নাটক, টেলিফিল্ম ও ধারাবাহিক নাটক নির্মাণ করেছেন তিনি।

    ২০১৪ সাল থেকে সাইফ পুরোপুরি ব্যস্ত হয়ে পড়েন চলচ্চিত্র নির্মাণে। ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ‘আব্বাস’ এবং ‘দুনিয়া’ সিনেমার পরিচালক তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:27 PM ঈদে আসছেন শুভ-মিম 4:26 PM নির্বাচনে ৫৫ শতাংশের বেশি ভোট পড়বে: পররাষ্ট্র উপদেষ্টা 3:47 PM ২ তারিখে কী হতে যাচ্ছে বিজয়-রাশমিকার কপালে 3:14 PM সিরাজগঞ্জে জামায়াতের নির্বাচনী কার্যালয়ে আগুন 2:51 PM প্রবাসীদের ভোটে কারচুপির সুযোগ নেই: ইসি সানাউল্লাহ 2:14 PM আল্লাহ কোথাও বলেননি, মার্কায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে 2:01 PM ঢাকা উত্তর সিটির প্রশাসকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 12:19 PM ঝিনাইদহ সদর হাসপাতালে প্রথমবার চালু হলো ইকোকার্ডিওগ্রাম সেবা 11:46 AM মিরপুর স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশে বিসিবির কড়াকড়ি 11:11 AM কুমিল্লা-১০: গফুর ভূঁইয়ার দায়ের করা লিভ টু আপিল খারিজ