• খেলা

    টিম বাসের ব্র্যান্ডিং থেকে বিসিবির আয় ২৫ লাখ টাকা

      প্রতিনিধি 19 October 2026 , 5:41:54 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বাণিজ্যিক আয়ে যুক্ত হলো নতুন এক খাত। এত দিন বিভিন্ন ক্যাটাগরিতে স্পন্সর পেলেও পরিবহন সহযোগী হিসেবে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি ছিল না বোর্ডের। এবার সেই অপেক্ষা ফুরোলো। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে দুই দলের যাতায়াতের বাসে ব্র্যান্ডিংয়ের বিনিময়ে ২৫ লাখ টাকা পাচ্ছে বিসিবি।

    নতুন এই চুক্তিতে বোর্ডের পাশে দাঁড়িয়েছে ওয়েবভিত্তিক পরিবহন প্রতিষ্ঠান গাড়িবুক। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে চুক্তির বিষয়টি জানায় দুই পক্ষ।

    চুক্তিটি আপাতত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ ঘিরে। ঢাকা ও সিলেটের দুই ভেন্যুতেই বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের টিম বাসে দেখা যাবে গাড়িবুকের লোগো। সেই বাসেই মাঠে যাতায়াত করবেন লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্তদের পাশাপাশি শামার জোসেফ ও রস্টন চেইসরা।

    ক্রিকেটের মাঠের বাইরের এই বাণিজ্যিক উদ্যোগকে ভবিষ্যতের জন্যও গুরুত্বপূর্ণ মনে করছে বিসিবি। কারণ, দেশের ক্রিকেটে স্পন্সরশিপের এই নতুন ক্যাটেগরিতে এটিই বোর্ডের প্রথম চুক্তি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পরও পরিবহন খাতে স্পন্সরশিপের সম্পর্ক দীর্ঘমেয়াদে এগিয়ে নেওয়ার আশা করছে দুই পক্ষ।

    সংবাদ সম্মেলনে বিসিবির মার্কেটিং ও কমার্শিয়াল বিভাগের চেয়ারম্যান মাসুদুজ্জামান জানান, সাম্প্রতিক সময়ে স্পন্সর সংগ্রহে নানা চ্যালেঞ্জের মুখে পড়লেও পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বোর্ড। নতুন এই চুক্তিকে সেই অগ্রযাত্রারই অংশ হিসেবে দেখছেন তারা।

    আরও খবর

    Sponsered content

    সর্বশেষ সংবাদ
    • 5:41 PM টিম বাসের ব্র্যান্ডিং থেকে বিসিবির আয় ২৫ লাখ টাকা • 4:12 PM আনভীর ক্রিকেট স্টেডিয়ামের সুযোগ-সুবিধায় সন্তুষ্ট বিসিবি • 3:25 PM অবশেষে মিলল ক্রিকেটারের খোয়া যাওয়া ৩ লাখ টাকাও • 1:13 PM টাইগার শ্রফকে গুলি, গ্রেফতার ৩ • 12:15 PM ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু • 11:42 AM নেপাল ফ্র্যাঞ্চাইজি দলের কোচ মিসবাহ • 6:38 PM “সব ফেডারেশনকে বছরে ৩ আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সহায়তা করবে সরকার” • 3:40 PM নারী দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নাহিদা • 2:56 PM ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি • 1:17 PM পর্দা উঠল বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফির