...
  • খেলা

    এমএলএসে নতুন ইতিহাস বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের

      প্রতিনিধি 6 September 2026 , 11:22:50 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মার্কিন মুলুকে নতুন রূপকথা লিখেই চলেছেন কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভূত ১৬ বছর বয়সী এই সেনসেশনকে যেন থামানোই যাচ্ছে না। মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক ইতিহাস ভেঙে নতুন মাইলফলক গড়ে চলেছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার।

    রোববার (৬ সেপ্টেম্বর) সিএফ মন্ট্রিলকে ২-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। এই ম্যাচেই চোখ ধাঁধানো এক গোল করে এমএলএসের ইতিহাসে প্রথম ‘টিনেজার’ বা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা পঞ্চম ম্যাচে সরাসরি গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন সুলিভান ব্রাদার্সের কাভান।

    বিজ্ঞাপন

    ঘরের মাঠে ম্যাচের ৫৭ মিনিটে ড্যানলে জিন জ্যাকেসের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। এরপর ৭৫ মিনিটে দলের হয়ে দ্বিতীয় ও জয়সূচক গোলটি করেন কাভান। বক্সে থাকা প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে দুর্দান্ত ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই তরুণ তারকা।

    চলতি মৌসুমে ফিলাডেলফিয়ার জার্সিতে এটি কাভানের চতুর্থ গোল। পাশাপাশি ৭টি অ্যাসিস্টসহ মোট ১১ গোলে অবদান রেখেছেন তিনি। এর মাধ্যমে ভেঙে দিয়েছেন ২১ বছর আগে, ২০০৫ সালে ফ্রেড্ডি আদুর গড়া ১৬ বছর বয়সে সর্বোচ্চ ১০টি গোলে (৪ গোল ও ৬ অ্যাসিস্ট) অবদানের রেকর্ড।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:22 AM এমএলএসে নতুন ইতিহাস বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভানের 4:34 PM আজ মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান 4:23 PM প্রধানমন্ত্রীকে নিয়ে শ্রীলেখার কটাক্ষ, ১৬ মামলায় আদালতের নির্দেশ 3:33 PM গাঁজার গন্ধে ইউএস ওপেনের ম্যাচ থামালেন সাবালেঙ্কা 11:44 AM মাদক চোরাচালান ও অর্থ পাচারের তদন্তে আগুয়েরোর নাম 11:26 AM বাংলাদেশ ও রাশিয়ার খাদ্য নিরাপত্তা অংশীদারত্ব: বিভ্রান্তি বনাম বাস্তবতা 11:18 AM চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে মেয়েদের উড়ন্ত সূচনা 6:03 PM দিনুশার জোড়া শতকে ভারতের জয় আটকে দিল শ্রীলঙ্কা 5:23 PM শহীদ আবু সাইদ স্ট্যান্ড সরিয়ে নেওয়া প্রসঙ্গে বিসিবির ব্যাখ্যা 4:10 PM বাংলাদেশের হয়ে বিশ্বমঞ্চে খেলার স্বপ্নের কথা জানিয়ে ডেকলান
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.