• খেলা

    সিরিজ জয়ের ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ

      প্রতিনিধি 11 June 2026 , 11:19:52 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস ভাগ্য সহায় হয়েছে অস্ট্রেলিয়ার। সিরিজ বাঁচানোর ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। মিরপুরে এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ। সাইফ হাসানের জায়গায় একাদশে ফিরেছেন সৌম্য সরকার।

    প্রথম ম্যাচ জিতে সিরিজে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে আজ সিরিজ নিশ্চিত করার সুযোগ। টসের পর বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, প্রথম ম্যাচটি দারুণ ছিল এবং আজ সিরিজ জয়ের বড় সুযোগ আছে। ব্যাটিংয়ে আরও জুটি দরকার বলেও মনে করেন তিনি। বোলারদের পারফরম্যান্সে সন্তুষ্ট মিরাজ চান, দল যেন সেই ছন্দ ধরে রাখতে পারে।

    বিজ্ঞাপন

    সৌম্যকে দলে ফেরানোর ব্যাখ্যাও দিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। মিরাজ জানান, সাইফের জন্য বিষয়টি দুর্ভাগ্যজনক হলেও সাম্প্রতিক ম্যাচগুলোতে সৌম্য ভালো ব্যাট করছেন এবং তাঁর অভিজ্ঞতাও দলের কাজে লাগবে।

    অস্ট্রেলিয়া দলে এক পরিবর্তন এসেছে। লিয়াম স্কটের জায়গায় খেলছেন রাইলি মেরেডিথ। অস্ট্রেলিয়া অধিনায়ক জস ইংলিস জানান, তাঁরা আগে ব্যাট করতে চান এবং তিন বিভাগেই উন্নতি করার সুযোগ দেখছেন। মেরেডিথকে নেওয়ার কারণ হিসেবে বাড়তি গতির কথা বলেছেন তিনি।

    বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

    অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথু শর্ট, কুপার কনোলি, মারনাস লাবুশেন, জস ইংলিস, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, ম্যাট রেনশ, জেভিয়ার বার্টলেট, রাইলি মেরেডিথ, নাথান এলিস, অ্যাডাম জাম্পা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:19 AM সিরিজ জয়ের ম্যাচে আগে বোলিংয়ে বাংলাদেশ 9:01 PM কারমাইকেল কলেজ ছাত্রদলের ব্যবস্থাপনা বিভাগে যুগ্ম আহ্বায়ক হলেন সবুজ মিয়া 6:49 PM চিত্রনায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশ 6:35 PM বিশ্বকাপের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ 6:28 PM বিশ্বকাপে বিশ্ব কাঁপে 5:01 PM বিশ্বজয়ীকে পেতে রিয়ালের ২ হাজার কোটি টাকার প্রস্তাব 4:08 PM বিশ্বকাপের সেরা জার্সির তালিকায় শীর্ষে ফ্রান্স, আর্জেন্টিনা-ব্রাজিলের অবস্থান কোথায় 3:05 PM বিশ্বকাপে বিশেষ অনুমতি পেল ইরান 2:55 PM মেসির আর্জেন্টিনা নাকি নেইমারদের ব্রাজিল, ৪ বিভাগের কোথায় কে এগিয়ে? 1:39 PM দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরতে চান এনা