• চাকরি

    ১৫ অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

      প্রতিনিধি 26 April 2026 , 4:51:00 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রশাসনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে সরকার। একদিনেই ১৫টি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের মহাপরিচালক (ডিজি) ও চেয়ারম্যান পদে নতুন কর্মকর্তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারিকৃত এই আদেশগুলো অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

    রোববার (২৭ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. নুর-এ আলম স্বাক্ষরিত পৃথক পৃথক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ, খাদ্য অধিদপ্তর, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা), পরিবেশ অধিদপ্তর, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, কৃষি বিপণন অধিদপ্তর, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট, রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন), ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর গুলোর চেয়ারম্যান পরিবর্তন করা হয়েছে।

    নিচে তালিকাগুলো দেওয়া হলো-

    ১) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ): নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন রাজা মো. আব্দুল হাই (অতিরিক্ত সচিব)। তিনি এর আগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

    ২) খাদ্য অধিদপ্তর: নতুন মহাপরিচালক (ডিজি) হয়েছেন মু. জসীম উদ্দিন খান (অতিরিক্ত সচিব)। তিনি আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত ছিলেন।

    ৩) জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ (এনআইডি): নতুন মহাপরিচালক হয়েছেন আবুল হাসনাত মুহাম্মদ আনোয়ার পাশা (অতিরিক্ত সচিব)। তিনি পরিকল্পনা বিভাগে কর্মরত ছিলেন।

    বিজ্ঞাপন

    ৪) জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা): নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল্লাহ আল-মামুন। তিনি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক ছিলেন।

    ৫) পরিবেশ অধিদপ্তর: নতুন মহাপরিচালক হয়েছেন ড. মো. লুৎফর রহমান (অতিরিক্ত সচিব)। তিনি কৃষি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

    ৬) গভর্ন্যান্স ইনোভেশন ইউনিট (জিআইইউ), প্রধানমন্ত্রীর কার্যালয়: নতুন মহাপরিচালক হয়েছেন ড. দেলোয়ার হোসেন (অতিরিক্ত সচিব)। তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগে ছিলেন।

    ৭) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ: নতুন চেয়ারম্যান হয়েছেন মো. শফিকুল ইসলাম। তিনি এলজিইডি-র একটি প্রকল্পের পরিচালক ছিলেন।

    ৮) কৃষি বিপণন অধিদপ্তর: নতুন মহাপরিচালক হয়েছেন এম এম আরিফ পাশা (অতিরিক্ত সচিব)। তিনি ভূমি মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।

    ৯) জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ: নতুন চেয়ারম্যান হয়েছেন মোহাম্মদ হাবিবুর রহমান (অতিরিক্ত সচিব)। তিনি পানি সম্পদ মন্ত্রণালয়ে ছিলেন।

    ১০) উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো: নতুন মহাপরিচালক হয়েছেন কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম (অতিরিক্ত সচিব)। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ছিলেন।

    ১১) নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর: নতুন মহাপরিচালক হয়েছেন মিস দিল আফরোজা (অতিরিক্ত সচিব)। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন।

    ১২) জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট: নতুন মহাপরিচালক হয়েছেন খোন্দকার আনোয়ার হোসেন। তিনি বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পরিচালক ছিলেন।

    ১৩) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন): নতুন রেজিস্ট্রার জেনারেল হয়েছেন হাসান মাহমুদ (অতিরিক্ত সচিব)। তিনি রেলপথ মন্ত্রণালয়ে ছিলেন।

    ১৪) ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড: নতুন মহাপরিচালক হয়েছেন মো. আসাদুজ্জামান। তিনি সরকারি আবাসন পরিদপ্তরের পরিচালক ছিলেন।

    ১৫) পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর: নতুন মহাপরিচালক হয়েছেন এ. এস. এম. মুস্তাফিজুর রহমান। তিনি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি