...
  • রাজনীতি

    জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন

      প্রতিনিধি 25 February 2026 , 5:42:24 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুকের স্ত্রী কানিজ ফাতেমা মারা গেছেন।

    পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান; তার তার বয়স হয়েছিল ৭৩ বছর।

    কানিজ ফাতেমা নির্বাচনের আগে থেকে অসুস্থ হয়ে পড়েন। এরপর গত ১৭ ফেব্রুয়ারি তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ২০ ফেব্রুয়ারি থেকে আইসিইউতে নিয়ে তাকে ‘লাইফ সাপোর্ট’ দেওয়া হয়।

    বিজ্ঞাপন

    পরিবারে তিনি স্বামী ও মেয়ে তামান্না ফারুককে রেখে গেছেন। কানিজ ফাতেমা ছিলেন একজন সমাজসেবী।

    ঢাকায় রাজধানীর নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে কানিজ ফাতেমার জানাজা হবে। এরপর মরদেহ নিয়ে যাওয়া হবে নোয়াখালীতে দেশের বাড়িতে।

    বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরে নিজের বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে।

    কানিজ ফাতেমার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি 4:58 PM নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার 4:46 PM সোহিনীর মা হওয়ার গুঞ্জনে সরগরম নেটদুনিয়া 4:17 PM আর্জেন্টিনা-হন্ডুরাস ম্যাচ যেভাবে দেখা যাবে 3:42 PM ‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, হেনস্তার অভিযোগ আনলেন নায়িকা 3:32 PM জন্ম এক দেশে, খেলছেন অন্য দেশের হয়ে 3:27 PM আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম 2:01 PM ফুটবল ইতিহাসে অনেক আগেই আমার জায়গা পাকা হয়ে গেছে: নেইমার 1:41 PM মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 12:46 PM দুই ম্যাচ জিতলেই মেসির বিশ্ব রেকর্ড, সেরা দশে নেই রোনালদো
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.