• জাতীয়

    ইতিহাস গড়লেন প্রধান নির্বাচন কমিশনার-এ এম এম নাসির উদ্দিন

      প্রতিনিধি 17 February 2026 , 7:33:29 প্রিন্ট সংস্করণ

    ইতিহাস গড়লেন প্রধান নির্বাচন কমিশনার-এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদে নির্বাচিতদের কোনো বিভাজন ছাড়াই শপথ পাঠ করিয়ে ইতিহাস গড়লেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে-সিইসি পর্যায়ক্রমে নির্বাচিতদের শপথবাক্য পাঠ করান।

    বিজ্ঞাপন

    দেশের সংসদীয় ইতিহাসে দ্বিতীয় কোনো সিইসি হিসেবে তিনি এই বিরল দায়িত্ব পালন করলেন। এর আগে ১৯৯১ সালে তৎকালীন সিইসি বিচারপতি আব্দুর রউফ এই সুযোগ পেলেও সেবার রাজনৈতিক বিভাজনের কারণে সব সদস্যকে তিনি শপথ করাতে পারেননি। তবে এবার কোনো বিতর্ক বা বিভাজন ছাড়াই সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনারের অধীনে শপথ নিলেন।

    সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার অনুপস্থিত থাকলে বা দায়িত্ব পালনে অসমর্থ হলে শপথ পাঠ করানোর দায়িত্ব সিইসির ওপর বর্তায়। জুলাই অভ্যুত্থানের পর দ্বাদশ সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী পদত্যাগ করে আত্মগোপনে রয়েছেন এবং ডেপুটি স্পিকার বর্তমানে কারাবন্দি। এই শূন্যতায় সংবিধানের ১৪৮ (২ক) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সচিবালয় থেকে সিইসিকে শপথ পাঠ করানোর অনুরোধ জানানো হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:53 PM স্বাস্থ্যসেবা কোনও সুবিধা নয়, এটি জনগণের অধিকার: ডা. জুবাইদা 4:57 PM মিরপুরে লর্ডসের আদলে হবে ব্যালকনি, থাকছে বিশেষ লাউঞ্জ 4:26 PM ভারত ও চীনে বিশ্বকাপ দেখা নিয়ে অনিশ্চয়তা 4:00 PM সরকারি কর্মকর্তাদের জন্য জরুরি নির্দেশনা 3:30 PM টিন সার্টিফিকেট ছাড়া যেসব সেবা আর পাওয়া যাবে না 2:56 PM ফের বিয়ে করলেন অভিনেত্রী হুমায়রা সুবাহ 2:00 PM বোকার জার্সি গায়ে নেইমার, তবে কি আর্জেন্টাইন ক্লাবে যোগ দিচ্ছেন এ তারকা 1:46 PM পশ্চিমবঙ্গ থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী 1:16 PM প্রথম নির্বাচনেই মুখ্যমন্ত্রীর পথে, তারকাদের শুভেচ্ছায় ভাসছেন থালাপতি 12:57 PM চলতি বছরের শেষে স্থানীয় সরকার নির্বাচন: জাহেদ উর রহমান