• খেলা

    দশ জনকে নিয়ে খেলেও শেষ ষোলতে যুক্তরাষ্ট্র

      প্রতিনিধি 2 July 2026 , 11:58:47 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    আর্জেন্টাইন কোচ বলে কথা। মাউরিসিও পোচেত্তিনো শিষ্যদের খেলাবেন আক্রমনাত্মক কৌশলে, এটাই ৫৪ বছর বয়সী আর্জেন্টাইক কোচের ফর্মূলা। এই ফর্মূলায় রাউন্ড অব ৩২-এর বাধা পেরিয়েছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বসনিয়া হার্জেগোভিনাকে ২-০গোলে হারিয়ে রাউন্ড অব ১৬-এ তাঁরা প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে বেলজিয়ামকে।

    বসনিয়া হার্জেগোভিনার কাছে ইতোপূর্বে কখনো হারেনি যুক্তরাষ্ট্র। আগের ৩ দেখায় ২ জয়, ১ ড্র থেকে টনিক নিয়ে সান ফ্রান্সিসকোতে উজ্জীবিত দেখিয়েছে যুক্তরাষ্ট্রকে। গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচে তুরস্কের কাছে হারের ধকল কাটাতে এদিন যুক্তরাষ্ট্রের কোচ মাউরিসিও পোচেত্তিনো ৩-৫-২ ফরমেশনকে নিয়েছিলেন বেছে। তাতেই মাঝমাঠের নিয়ন্ত্রন অধিকাংশ সময়ই ছিল যুক্তরাষ্ট্রের।

    বিজ্ঞাপন

    ম্যাচের ৪৫তম মিনিটে গোলের দেখা পেল যুক্তরাষ্ট্র। গোল করেছেন ফ্লোরিয়ান বালোগুন। এই গোলে অবশ্য বসনিয়া হার্জেগোভিনার ডিফেন্সের ত্রুটি পড়েছে ধরা। ভ্লাজিসের থ্রু থেকে বল পেয়ে যুক্তরাষ্ট্রের টিলম্যানের পাস বসনিয়ার দুজন খেলোয়াড়ের গায়ে লেগে দিক পরিবর্তন করে শেষ পর্যন্ত বালোগানের পায়েই এসে পড়ে। গোলরক্ষক ভাসিলজকে একা পেয়ে যুক্তরাষ্ট্রের এই স্ট্রাইকার শট নিতে কোনো ভুল করেননি। ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকেরা।

    ফোলারিন বালোগুন ২০২৬ ফিফা বিশ্বকাপে তার তৃতীয় গোলটি করেছেন।

    তবে যুক্তরাষ্ট্রের এই ফরোয়ার্ড জয়সূচক গোলই দেননি, পুরো ম্যাচে ছিলেন আলোচনায়। খেলার ৩১তম মিনিটে বল জালে জড়িয়ে দিয়েও অফসাইডের কারনে গোল বাতিলে হতাশ হয়েছেন। প্রথমার্ধের ইনজুর টাইমের ৭ম মিনিটে ডি বক্সের ভেতর থেকে তাঁর নেয়া হাফ-ভলিতে শট পোস্টের বাইরে চলে যায়।

    প্রথমার্ধে যুক্তরাষ্ট্রের আক্রমনের প্রধান অস্ত্র বালোগুন দ্বিতীয়ার্ধে দলকে ফেলে দিয়েছিলেন বিপদে। খেলার ৬৪ মিনিটের মাথায় বালোগুন মুহারেমোভিচকে ব্যাক ট্যাকল করতে যেয়ে তাঁর কাফ মাসল এবং গোড়ালিতে বুটের স্টাড দিয়ে আঘাত করেন। বসনিয়া খেলোয়াড়দের আবেদনে ভিডিও অ্যাসিটেন্ট রেফারির (ভিআরএস) শরনাপন্ন হন রেফারি। ফাউলটি ভয়াবহ হওয়ায় সরাসরি লাল কার্ড দেখিয়ে বালোগোনকে বহিষ্কৃত করেন রেফারি। ফলে ম্যাচের শেষ ২৪ মিনিট ১০জনকে নিয়ে খেলতে হয়েছে যুক্তরাষ্ট্রকে।

    তবে একজন কম নিয়ে খেলেও বিপদে পড়তে হয়নি যুক্তরাষ্ট্রকে। বরং ব্যবধান দ্বিগুন করেছেন যুক্তরাষ্ট্রের মিড ফিল্ডার টিলম্যান। খেলার ৮২ তম মিনিটে নেয়া অসাধারণ ফ্রি কিকে গোল করেন (২-০) তিনি।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    11:58 AM দশ জনকে নিয়ে খেলেও শেষ ষোলতে যুক্তরাষ্ট্র 11:49 AM বিদায়ের দ্বারপ্রান্তে থেকে বেলজিয়ামের দুর্দান্ত জয় 11:43 AM পিছিয়ে পড়েও কেনের দুই গোলে ইংল্যান্ডের অসাধারণ জয় 5:46 PM নকআউটে প্রথম গোলের অপেক্ষায় রোনালদো 5:09 PM গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করল থালাপতি বিজয় 4:24 PM কে এই তান্ত্রিক কোয়াকু বোনসাম 4:05 PM আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে পর্তুগাল 3:40 PM লিও আরও গোল করুক, আমার চোখ ট্রফিতে: এমবাপ্পে 3:22 PM দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 2:28 PM স্পাইডারম্যান সিনেমায় মেসি