• খেলা

    ৪ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

      প্রতিনিধি 17 June 2026 , 6:13:08 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পরপর দুই ওয়ানডেতে হেরে সিরিজে হাতছাড়া করলেও, টি-টোয়েন্টি সিরিজে জয় দিয়ে শুরু করল অস্ট্রেলিয়া। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় ৪ উইকেটে জয় পেয়েছে সফরকারী দলটি।

    বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।

    দলের হয়ে ২২ বলে চার বাউন্ডারিতে সর্বোচ্চ ২৯ রান করেন স্পিনার মেহেদি হাসান। ২০ রান করেন ওপেনার সাইফ হাসান। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস। ২ উইকেট নেন ম্যাট রেনশ।

    ১২০ বলে ১৩২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর; ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী অস্ট্রেলিয়া। ওপেনার জশ ইংলিসকে বোল্ড করে ফেরান শরীফুল ইসলাম। মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার মিচেল মার্শ।

    বিজ্ঞাপন

    তৃতীয় উইকেটে কুপার কনোলি ও টিম ডেভিড২৮ বলে ৪০ রানের জুটি গড়েন। ফিফটির পথে থাকা কুপারকে আউট করে এই জুটি ভাঙেন এই ম্যাচে অভিষেক হওয়া আব্দুল গাফফার সাকলাইন। কুপার ২৭ বলে চারটি চার আর তিন ছক্কায় ৪৭ রান করে ফেরেন। দলীয় ৭৮ রানে ফেরেন কুপার।

    এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক সেট ব্যাটসম্যান টিম ডেভিড। তিনি ১৬ বলে ২০ রান করে মেহেদি হাসানের শিকারে পরিনত হন। তার বিদায়ে ৮৯ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

    পঞ্চম উইকেটে ম্যাট রেনশের সঙ্গে ২৯ বলে ২৭ রানের জুটি গড়ে ফেরেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিখিল চৌধুরী। দলীয় ১২৯ রানে ফেরেন ম্যাচ রেনশ। তিনি ২৮ বলে ১৮ রান করে ফেরেন।

    আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি হাঁকিয়ে ১০ বল আগেেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বার্টলার।

    বাংলাদেশ: ১৯ ওভারে ১৩১ (মেহেদী ২৯*, সাইফ ২০; জাম্পা ৩/১৮, ডেভিস ৩/১৭) অস্ট্রেলিয়া: ১৮.২ ওভারে ১৩৩/৬ (কনোলি ৪৭, ডেভিড ২০; গাফফার ২/৩২, মোস্তাফিজ ১/১৬) । ফল: অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:13 PM ৪ উইকেটে বাংলাদেশকে হারিয়ে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া 6:05 PM রোনালদোর পর্তুগাল আজ মুখোমুখি হচ্ছে কঙ্গোর 4:23 PM মেসির অবসর প্রসঙ্গে যা বললেন আর্জেন্টাইন কোচ 3:51 PM শেষ জুটির ঝড়ে বাংলাদেশের সংগ্রহ ১৩১ 3:46 PM বিসিবির অভিজ্ঞ টেস্ট স্কোরার আবদুর রউফ আর নেই 3:08 PM এক বছরে ৪০ লাখ কৃষক ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে: প্রধানমন্ত্রী 2:53 PM অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ 1:49 PM নবাগত জর্ডানকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপে জয় অস্ট্রিয়ার 1:36 PM ‘আমরাই সবচেয়ে বিখ্যাত কাপল’, মোদিকে কাছে পেয়ে বললেন জর্জিয়া মেলোনি 1:07 PM মাঠে বসে দেখলেন মেসির হ্যাটট্রিক, আর্জেন্টিনার জয়ে কী বললেন নাঈম-নাদিয়া