• খেলা

    আলজেরিয়া ম্যাচের আগে জোড়া সুখবর দিলেন স্কালোনি

      প্রতিনিধি 15 June 2026 , 2:35:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে বুধবার মাঠে নামছে আর্জেন্টিনা। আলজেরিয়ার বিপক্ষে সেই ম্যাচের আগে জোড়া সুখবর দিয়েছেন দলের কোচ লিওনেল স্কালোনি। চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে অংশ নিয়েছেন নিকোলাস তাগলিয়াফিকো ও লিয়ান্দ্রো পারদেস।

    আলজেরিয়া ম্যাচ সামনে রেখে কানসাসের কম্পাস মিনারেলস ন্যাশনাল পারফরম্যান্স সেন্টারে সোমবার অনুশীলন সেশন করেছে আর্জেন্টিনা। নিজের ফিটনেস পরখ করতে একটি অনুশীলন ম্যাচে অংশ নেন পারদেস। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার ঠিক আগমুহূর্তে তাগলিয়াফিকোর অনুশীলন সেশনটিও দলের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে।

    গত মাসের শেষদিকে বোকা জুনিয়র্সের হয়ে খেলার সময় বাঁ-পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পান পারেদেস। তারপর থেকে দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন এই মিডফিল্ডার।

    বিজ্ঞাপন

    বুধবার বাংলাদেশ সময় সকাল সাতটায় আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। ফিফা নিয়ম অনুযায়ী, কোনো ফুটবলার প্রথম ম্যাচের আগে চোটে পড়লে সেই দলের স্কোয়াড পরিবর্তনের সুযোগ থাকে প্রথম ম্যাচের ঠিক ২৪ ঘণ্টা আগে।

    তাগলিয়াফিকোর অনুশীলন সেশন আর্জেন্টিনার জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এক বিবৃতিতে জানিয়েছে, ’নিকোলাস তাগলিয়াফিকো জিম এবং মাঠের ফিজিওর অধীনে ভাগ হয়ে তাঁর কাজ চালিয়ে যাচ্ছেন এবং তাঁর এই অগ্রগতি বেশ ইতিবাচক।‘

    হন্ডুরাসের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পাওয়ার পর থেকেই মাঠে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন তাগলিয়াফিকো। চোট থাকা সত্ত্বেও তাকে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়নি দলের মূল ও গুরুত্বপূর্ণ খেলোয়াড় বিবেচনায়। আজ তাঁর আরেকটি শারীরিক পরীক্ষা করা হবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য। এরপরই তাগলিয়াফিকোকে দলে রাখার বিষয়ে সিদ্ধান্ত নিবেন স্কালোনি।

    ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজের মেডিকেল রিপোর্টও প্রকাশ হবে আজ। তিনি পায়ের গোড়ালির চোট থেকে ইতিমধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন এবং পুরোদমে অনুশীলন শুরু করেছেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    2:35 PM আলজেরিয়া ম্যাচের আগে জোড়া সুখবর দিলেন স্কালোনি 1:25 PM ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত ৪ দেশ 1:00 PM একাদশের ১১ জনই জন্মসূত্রে বিদেশি, বিশ্বকাপে অনন্য কীর্তি 12:45 PM যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানাল বাংলাদেশ 12:38 PM বিশ্বকাপ ফাইনালে মেসির মুখোমুখি হতে চান স্প্যানিশ তরুণ তুর্কি 12:22 PM ইয়াসিন আয়ারির জোড়ায় তিউনিসিয়াকে বিধ্বস্ত করল সুইডেন 12:04 PM দুর্দান্ত প্রত্যাবর্তনে ডাচদের রুখে পয়েন্ট ছিনিয়ে নিল জাপান 11:44 AM বেনজীরের গ্রেপ্তারে আনন্দিত পরীমণি 11:23 AM দিল্লি বিমানবন্দরে ‘হেনস্তা’, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা 6:31 PM “যুব খাতে ইতিবাচক পরিবর্তন ও কর্মসংস্থান সৃষ্টিতে সরকার বদ্ধপরিকর”