• খেলা

    টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তান

      প্রতিনিধি 16 May 2026 , 11:46:51 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সিলেট টেস্টে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ফলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আগে ব্যাট করতে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি বাংলাদেশের জন্য সিরিজ জয়ের সুযোগ, আর পাকিস্তানের জন্য সমতায় ফেরার লড়াই।

    বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। টেস্ট অভিষেক হচ্ছে বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের। সাদা বলের ক্রিকেটে জাতীয় দলের নিয়মিত মুখ এবার সাদা পোশাকেও যাত্রা শুরু করছেন। ম্যাচের আগে তাকে টেস্ট ক্যাপ পরিয়ে দেন মুশফিকুর রহিম।

    প্রথম শ্রেণির ক্রিকেটে তানজিদের রেকর্ডও আশাজাগানিয়া। ২৫ ম্যাচে ৪০.৪২ গড়ে করেছেন ১ হাজার ৭৯২ রান। আছে ৫টি সেঞ্চুরি। সিলেটে মাহমুদুল হাসান জয়ের সঙ্গে ইনিংস শুরু করবেন তিনি।

    বিজ্ঞাপন

    আঙুলের চোট নিয়ে মাহমুদুলের খেলা নিয়ে কিছুটা শঙ্কা ছিল। তবে শেষ পর্যন্ত একাদশে আছেন তিনি। বাংলাদেশের আরেক পরিবর্তন পেস আক্রমণে। ইবাদত হোসেনের জায়গায় একাদশে ফিরেছেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।

    বাংলাদেশের একাদশ

    নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, তানজিদ হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও শরীফুল ইসলাম।

    পাকিস্তান একাদশেও এসেছে তিন পরিবর্তন। হাঁটুর চোট কাটিয়ে দলে ফিরেছেন বাবর আজম। তার সঙ্গে একাদশে ফিরেছেন সাজিদ খান ও খুররম শাহজাদ। বাদ পড়েছেন ইমাম-উল-হক, নোমান আলী ও শাহীন শাহ আফ্রিদি।

    পাকিস্তানের একাদশ

    আজান আওয়াইস, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, আব্দুল্লাহ ফজল, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা, খুররম শাহজাদ, সাজিদ খান, হাসান আলী ও মুহাম্মদ আব্বাস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:05 PM সবার আগে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান’–এর নতুন সিনেমা 12:39 PM কথা রাখলেন কুকুরেয়া, হাতে আঁকলেন কোচের ছবি 12:07 PM সাকিবকে পেছনে ফেলে ফের শীর্ষে পরীমণি 11:43 AM ‘বাণিজ্যিকীকরণের নামে ফুটবলের আত্মা বিক্রি করে দিচ্ছে ফিফা’ 11:19 AM অস্ট্রেলিয়ার বিপক্ষে নাহিদের না থাকা বাংলাদেশের বড় ক্ষতি: সাকিব 5:14 PM ফুটবলের পর এবার টিভি সিরিজে রোনালদো 4:26 PM এইচ ১-বি ভিসা ৩ বছরের জন্য স্থগিত করতে বিল মার্কিন পার্লামেন্টে 3:58 PM জাতীয় পর্যায়ের সমাপনীতে মাঠে থাকবেন প্রধানমন্ত্রী 12:38 PM ‘গুলশানের চামেলি’ হবেন কোলকাতার ‘পাখি’ 12:17 PM ইতিহাস রচনা করলেন সূর্যবংশী, জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত