• খেলা

    ৫ হাজার ৮০০ কোটি টাকার প্রস্তাবেও মেসিকে ছাড়েনি বার্সেলোনা

      প্রতিনিধি 7 May 2026 , 12:33:15 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    লিওনেল মেসি, ফুটবলের এমন এক নাম, যাকে শুধু টাকার অঙ্কে মাপা যায় না। কিন্তু সেই মেসিকেই দলে নিতে একসময় ৫ হাজার ৮০০ কোটি টাকার প্রস্তাব নিয়ে এগিয়েছিল এক রহস্যময় ক্লাব। এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন বার্সেলোনার সাবেক সভাপতি জোসেপ মারিয়া বার্তামেউ।

    ‘কাদেনা সার’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বার্তোমেউ জানান, ২০১৭ সালে নেইমার পিএসজিতে যোগ দেওয়ার পর বার্সেলোনা আশঙ্কায় পড়ে যায়। কারণ তখন খবর আসে, একটি ক্লাব মেসির ৪০ কোটি ইউরোর (৪০০ মিলিয়ন) রিলিজ ক্লজ পরিশোধের প্রস্তুতি নিচ্ছে।

    বিজ্ঞাপন

    তিনি বলেন, ‘নেইমারের প্রস্থানের কয়েক সপ্তাহ পরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে, একটি ক্লাব মেসির জন্য ৪০ কোটি ইউরো প্রস্তুত করছে; যা ছিল মেসির রিলিজ ক্লজের সমান অঙ্ক।

    সেই সময় গুঞ্জন উঠেছিল, ম্যানচেস্টার সিটি হয়তো মেসিকে নিতে চাচ্ছে। তবে বার্তোমেউ দাবি করেন, এর পেছনে ছিল মধ্যপ্রাচ্যের কোনো রাষ্ট্রীয় তহবিল। বার্তোমেউর ভাষায়, ‘একটি আরব দেশ থেকে বড় অংকের তহবিল ইউরোপের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে স্থানান্তরিত করা হয়েছিল।’

    মেসিকে ধরে রাখতে পরে তাঁর রিলিজ ক্লজ ৪০ কোটি ইউরো থেকে বাড়িয়ে ৭০ কোটি ইউরো করা হয়। পাশাপাশি বাড়ানো হয় বেতন ও অন্যান্য সুবিধাও। যদিও সেই সিদ্ধান্ত পরে বার্সেলোনার আর্থিক সংকট আরও বাড়িয়ে দেয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:40 PM আইসিসিকে দেয়া আমিনুলের চিঠিতে কী আছে? 5:51 PM আর্জেন্টিনার গোলে স্কালোনি কেন উল্লাস করেন না 5:22 PM জর্ডানের বিপক্ষে সাইডবেঞ্চ বাজিয়ে দেখার মহড়া আর্জেন্টিনার 3:49 PM যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান 3:28 PM পরবর্তী নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি জায়গা পেল বাংলাদেশ 2:45 PM ব্রাজিলের সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 2:14 PM আর্জেন্টিনার সম্ভাব্য ফাইনাল পথ: কবে, কোথায়, কার বিপক্ষে 1:39 PM শেষ নিঃশ্বাস পর্যন্ত আগলে রাখলেন সন্তানকে, ভূমিকম্পে প্রাণ দিলেন মা 1:14 PM ‘শিক্ষার সঙ্গে কর্মসংস্থান নিশ্চিত করাই সরকারের লক্ষ্য’- আমিনুল হক 1:03 PM ইতিহাস গড়েও কথাবার্তায় মার্জিত দেম্বেলে