• জাতীয়

    প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

      প্রতিনিধি 28 April 2026 , 12:19:23 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সি লিখাচেভ।

    মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    বিজ্ঞাপন

    এ সময় পররাষ্ট্র উপদেষ্টা ড. খলিলুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ফকির মাহাবুব আনাম স্বপন, একই মন্ত্রণালয়গুলোর উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিয়েভিচ খোজিন উপস্থিত ছিলেন।

    এদিকে পরমাণু শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে প্রবেশ করছে বাংলাদেশ। এ প্রক্রিয়ায় নতুন মাইলফলক হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে মঙ্গলবার বিকেলে জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:19 PM প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ 12:01 PM প্যারিসে বায়ার্নের দাপট নাকি পিএসজির প্রতিশোধ 11:44 AM রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি স্থাপন আজ 6:45 PM ড. ইউনূসের ‘ভিভিআইপি’ মর্যাদা ৬ মাস কমল 6:37 PM ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী 5:56 PM ১৮৩ রানের জবাবে বাংলাদেশের অবিস্মরণীয় টি-টোয়েন্টি জয় 5:46 PM পানির কূপ নিয়ে রক্তক্ষয়ী দাঙ্গা, নিহত ৪২ 4:22 PM ১৮৩ রানের রেকর্ড লক্ষ্য ব্যাট করছে বাংলাদেশ 3:23 PM ম্যারাথনে ইতিহাস গড়লেন কেনিয়ার দৌড়বিদ 2:57 PM ঐতিহাসিক শাস্তির মুখে আর্জেন্টাইন গোলরক্ষক