• জাতীয়

    বাংলাদেশের নতুন উপজেলা হতে যাচ্ছে মোকামতলা

      প্রতিনিধি 17 April 2026 , 3:26:00 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে জেলার ১৩তম উপজেলা হিসেবে গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুত সময়ের মধ্যেই মোকামতলাকে উপজেলা হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা করা হতে পারে। সোমবার (১৩ এপ্রিল) বগুড়া সফরকালে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এ তথ্য নিশ্চিত করেন। তবে এখন গেজেট প্রকাশ, প্রশাসনিক কাঠামো বাস্তবায়ন এবং আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন না হওয়ায় নতুন উপজেলাটি কার্যক্রম শুরু করতে পারেনি। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ হলে মোকামতলা আনুষ্ঠানিকভাবে উপজেলা হিসেবে কার্যকর হবে।

    মন্ত্রিপরিষদ বিভাগের এক নোটিশে জানা যায়, বগুড়া সিটি কর্পোরেশন ও শিবগঞ্জ উপজেলার মোকামতলা বন্দরকে নতুন উপজেলা ঘোষণাসহ আটটি প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে গত ১২ এপ্রিল প্রাক-নিকার সচিব কমিটির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় প্রস্তাবটি অনুমোদন পায়।

    বিজ্ঞাপন

    শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার পাঁচটি ইউনিয়ন- মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা এবং শিবগঞ্জ সদর নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করা হয়েছে। সম্ভাব্য আয়তন হবে ১২৮ দশমিক ৭৪ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা হতে পারে প্রায় দেড় লাখ।

    শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, প্রাথমিকভাবে পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলা উপজেলা গঠন করা হচ্ছে। ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী পার্শ্ববর্তী উপজেলা থেকে ইউনিয়ন যুক্ত করে এর পরিধি বাড়ানো যেতে পারে।

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, প্রাক-নিকার সভায় বগুড়া সিটি কর্পোরেশনের পাশাপাশি মোকামতলা উপজেলা অনুমোদন পেয়েছে, যা চূড়ান্ত প্রক্রিয়ার বড় অগ্রগতি। তিনি আরও জানান, উপজেলা কমপ্লেক্সের স্থান নির্ধারণ নিয়ে মতভেদ থাকলেও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।

    এর আগে চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়নের বাসিন্দা আতিকুর রহমান পাঁচটি ইউনিয়ন নিয়ে মোকামতলাকে উপজেলা করার প্রস্তাব স্থানীয় সরকার বিভাগে জমা দেন।

    উল্লেখ্য, ২০০২ সালে বিএনপি সরকারের সময় বগুড়ার মাঝিড়া ইউনিয়নকে শাজাহানপুর উপজেলা হিসেবে ঘোষণা করা হয়েছিল।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:26 PM বাংলাদেশের নতুন উপজেলা হতে যাচ্ছে মোকামতলা 2:58 PM মঞ্চে ঋতুরাজ বসন্ত রূপে অভিনেতা নিশক তারেক আজিজ 6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল