• জাতীয়

    ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে, সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

      প্রতিনিধি 15 March 2026 , 5:53:47 প্রিন্ট সংস্করণ

    ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে, সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে, সোমবার (১৬ মার্চ) থেকে সারাদেশের সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। রোববার (১৫ মার্চ) রাজধানীর রেল ভবনে ঈদ উল ফিতর উপলক্ষে আয়োজিত বিশেষ ট্রেনযাত্রার প্রস্তুতিমূলক সভায়, এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

    বিজ্ঞাপন

    সভায় বলা হয়, আগামী ১৬ মার্চ থেকে ঈদের আগের দিন পর্যন্ত সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ প্রত্যাহার করা হলো। তবে ঈদের পর যথারীতি সাপ্তাহিক বন্ধ আবার কার্যকর হবে। এছাড়াও, নাশকতা প্রতিরোধে চলন্ত ট্রেন, স্টেশন ও রেললাইনে নিরাপত্তা কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। আরএনবি, জিআরপি ও রেলওয়ে কর্মীদের তৎপরতা বাড়ানো হয়েছে।

    অপরদিকে, স্টেশনগুলোতে বিনা টিকিটের যাত্রী প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে। জিআরপি, আরএনবি, বিজিবি, র‍্যাব ও স্থানীয় পুলিশের সহযোগিতায় টিকিটবিহীন যাত্রীদের স্টেশনে প্রবেশ ঠেকাতে সার্বক্ষণিক প্রহরার ব্যবস্থা নেয়া হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ইরানি ফুটবল প্রতিনিধিরা 5:44 PM বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার 5:29 PM এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ 4:51 PM ঝিনাইদহের ভেটেরিনারি কলেজই হোক কৃষি বিশ্ববিদ্যালয় 4:18 PM রোনালদোর দাপটে শিরোপার আরও কাছে আল-নাসর 3:57 PM জর্ডানের স্বপ্নযাত্রা: প্রথমবারের মতো বিশ্বকাপে জর্ডান 3:13 PM কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার 1:57 PM ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা 1:15 PM মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু 1:06 PM ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী