• শিরোনাম

    চাঁপাইনবাবগঞ্জে বোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

      প্রতিনিধি 14 February 2026 , 10:25:29 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে এই ঘটনা ঘটে।

    নিহত দুইজনের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে আহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাঁটাপাড়া গ্রামের মো. বজলুর রহমান (২০) ও মো. মিনহাজ (২২) এবং একই উপজেলার রাণিহাটি ইউনিয়নের উপরধুমি এলাকার মো. শুভ (২০)।

    বিজ্ঞাপন

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার ফাটাপাড়া এলাকার কালামের বাড়িতে রাতে বোমা তৈরি করছিলেন কয়েকজন। এ সময় বোমার বিস্ফোরণ হলে দুইজন নিহত ও তিনজন আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়।

    ঘটনার সত‍্যতা নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিজিবি ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:17 PM মোসাদ্দেকের ক্যারিয়ারসেরা ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৮৪ 2:59 PM ফিফা বিশ্বকাপে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে অভিবাসী বাংলাদেশি বাপ্পী 2:33 PM চার বছর পর ফিরেই মোসাদ্দেকের ফিফটি 1:12 PM ইরানের সঙ্গে নতুন করে সংঘাতে না জড়াতে নেতানিয়াহুকে হুঁশিয়ারি ট্রাম্পের 1:00 PM ইতিহাসের পাতায় থাকবে ‘বনলতা সেন’: স্পর্শিয়া 12:39 PM সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত 12:19 PM একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী 11:52 AM প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 5:49 PM ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে আকস্মিক বদল 5:08 PM ২০ জুলাই প্রকাশ হচ্ছে এসএসসির ফল: জানালেন শিক্ষামন্ত্রী