• বাণিজ্য

    বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫১০ টন চাল আমদানি

      প্রতিনিধি 28 January 2026 , 5:11:36 প্রিন্ট সংস্করণ

    বেনাপোল বন্দরে আমদানি করা চালের ট্রাক। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ৪টি চালানের মাধ্যমে বেনাপোল স্থলবন্দর দিয়ে ৫১০ মেট্রিক টন মোটা চাল (নন বাসমতি) আমদানি করা হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ১৪টি ট্রাকে আমদানি করা চালের এসব চালান বন্দরের ৩১ নম্বর ট্রান্সশিপমেন্ট ইর্য়াডে প্রবেশ করে। এই চাল আমদানিকারক প্রতিষ্ঠান হাজী মুসা করিম অ্যান্ড সন্স। আমদানি করা চাল ছাড়করণে কাজ করছে, সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট মের্সাস ভূঁইয়া এন্টারপ্রাইজ।

    বিজ্ঞাপন

    বন্দর সূত্র জানায়, ২০২৫ সালের নভেম্বরে এই বন্দর দিয়ে সর্বশেষ চাল আমদানি হয়েছিল ৬ হাজার ১২৮ মেট্রিক টন। আর চলতি বছরের ১৮ জানুয়ারি পুনরায় ২৩২ আমদানিকারক প্রতিষ্ঠানকে ২ লাখ মেট্রিক টন চাল আমদানির অনুমতি দিয়েছে সরকার। যা ৩ মার্চ পর্যন্ত সময়সীমা বেঁধে দেয়া হয়েছে। এই সময়ের মধ্যে আমদানি করা চাল দেশে বাজারজাত করতে হবে।

    সিঅ্যান্ডএফ অ্যাজেন্ট মেসার্স ভূঁইয়া এন্টারপ্রাইজের প্রতিনিধি আব্দুল আলিম গণমাধ্যমকে বলেন, ‘চাল আমদানির শুরু থেকেই আমরা কাস্টমস হাউসে চাল ছাড়করণের জন্য কাজ করে আসছি। মঙ্গলবার দুপরে ভারত থেকে ৫১০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। আমদানি করা চাল ছাড়করণের জন্য কাস্টমস হাউসে প্রয়োজনীয় ডকুমেন্টস সাবমিট করেছি। আশা করি, দ্রুতই চাল ছাড়করণের ক্লিয়ারেন্স হাতে পাবো’।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:01 PM বাফুফের ইয়েস কার্ড পেল ৩৬ কিশোর 6:21 PM আট বছর পর দক্ষিণ কোরিয়ায় খেলতে যাচ্ছে উত্তর কোরিয়ার দল 4:45 PM বিশ্বকাপের ২৩ আসরেই একমাত্র দল হিসেবে খেলেছে যারা 4:31 PM বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 4:13 PM তামিলনাড়ুতে বিজয়ের চমক 3:47 PM আবারও বিতর্কে নেইমার, রবিনহো জুনিয়রের সঙ্গে হাতাহাতির অভিযোগ 3:22 PM পরিচ্ছন্নতাকর্মীদের টাকা নিয়ে ছলচাতুরি, ক্ষুব্ধ তামিম 2:47 PM ‘নতুন বিস্ময়’ হামজাকে দলে ভেড়ানো নিয়ে মুখ খুলল বার্সেলোনা 1:43 PM বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট 1:24 PM বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক