• সর্বশেষ

    জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান : বিপুল অস্ত্র উদ্ধার, আটক ২২

      প্রতিনিধি 10 March 2026 , 5:36:34 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    চট্টগ্রামের সীতাকুণ্ড জঙ্গল সলিমপুরে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এ সময় ২২ জনকে আটক করা হয়। আজ মঙ্গলবার (১০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় চট্টগ্রাম জেলা পুলিশ।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সীতাকুণ্ড উপজেলার সলিমপুর জঙ্গলে দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কার্যক্রম, অবৈধ অস্ত্র মজুদ, পাহাড় কেটে প্লট বিক্রি এবং অপরাধীদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহার হয়ে আসছে। পরে বিভাগীয় আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সোমবার (৯ মার্চ) ভোর সাড়ে পাঁচটায় যৌথবাহিনীর একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

    বিজ্ঞাপন

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সলিমপুর জঙ্গলের বিভিন্ন পাহাড়ি ও দুর্গম এলাকায় তল্লাশি চালিয়ে ২২ জনকে আটক করা হয়েছে। এ সময় যৌথ বাহিনী ৩টি আগ্নেয়াস্ত্র, ২৭টি পাইপগান, ৩০টি পিস্তলের ম্যাগাজিন, ৫৭টি অস্ত্র তৈরির পাইপ, ৬১টি কার্তুজ, বিভিন্ন ধরনের ১ হাজার ১১৩ রাউন্ড গুলি, ১১টি ককটেল, পাইপগান তৈরির লেদ মেশিনসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ছাড়াও ১৯টি সিসি ক্যামেরা, ৩টি ডিভিআর, একটি পাওয়ার বক্স এবং দুইটি বাইনোকুলার উদ্ধার করা হয়।

    বিশেষ অভিযানে সন্ত্রাসীদের আস্তানা ও অস্ত্র তৈরির কারখানাসহ অপরাধমূলক কর্মকান্ডের নেটওয়ার্ক ধ্বংস করা হয়েছে। আলীনগরের বিভিন্ন প্রবেশ পথ ও পাহাড়ের চূড়ায় স্থাপিত ওয়াচ টাওয়ারগুলোর কার্যক্রমও ভেঙে দেওয়া হয়েছে। এসব ওয়াচ টাওয়ার ব্যবহার করে অপরাধীরা আইনশৃঙ্খলা বাহিনীর গমনাগমন পর্যবেক্ষণ করত।

    অভিযানকালে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এবং সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতাকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:24 PM পুলিশের পোশাকে ফের পরিবর্তন, ফিরছে গাঢ় নীল-অলিভ রং 5:14 PM বর্তমানে বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণ ৭৮ বিলিয়ন ডলারের বেশি 4:58 PM বিশ্বমঞ্চে বড় বিস্ময়-কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপে 4:16 PM বাংলাদেশ-নিউজিল্যান্ড ‘ফাইনাল’ ম্যাচের টিকিটের মূল্য প্রকাশ 3:58 PM খেলার ‘অস্কার’ খ্যাত লরিয়াস জিতেছেন সাবালেঙ্কা, আলকারাস 3:34 PM পরীক্ষা শান্তিপূর্ণ হয়েছে, প্রশ্নফাঁসের সুযোগ নেই: শিক্ষামন্ত্রী 3:26 PM সৌদি আরবে আধুনিক স্টেডিয়াম বানাবে পাকিস্তান 1:37 PM আলভারেজকে নিয়ে ৩ ইউরোপীয় জায়ান্টের টানাটানি 1:24 PM মুফতি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা 1:02 PM মিরপুর বেগুন টিলা বস্তিতে ২৭ বছর পর আলো জ্বলল