• খেলা

    সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী

      প্রতিনিধি 28 March 2026 , 3:26:20 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী ৩০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন। সেদিন ১২৯ ক্রীড়াবিদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

    শনিবার (২৮ মার্চ) জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে আমিনুল হক এ কথা জানান।

    বিজ্ঞাপন

    সম্মাননা পেতে যাওয়া ১২৯ ক্রীড়াবিদ গত এক বছরে বিভিন্ন খেলায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এই ১২৯ জনের মধ্যে কোনো ক্রিকেটার নেই। ক্রীড়াকার্ড ও ভাতার পাশাপাশি তাদের বেতনের আওতায় আনা হবে। পর্যায়ক্রমে এর আওতায় ৫০০ ক্রীড়াবিদ নিয়ে আসা হবে।

    আমিনুল হক বলেন, ‘যারা জাতীয় ক্রীড়াবিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন, দীর্ঘদিন ধরে বাংলাদেশকে জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন, তাদেরকে বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা প্রদান করা হবে। তাদেরকে সম্মানিত করতে ক্রীড়া কার্ড দেয়া হবে।’

    বেতনের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‘যারা বিভিন্ন পদক পেয়েছে তাদের বেতন কাঠামোর আওতায় এনে ক্রীড়া ভাতা দেয়া হবে। সব খেলাকে সমান গুরুত্ব দেয়া হবে।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    3:26 PM সোমবার ক্রীড়াভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: ক্রীড়া প্রতিমন্ত্রী 3:16 PM দেশে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ স্বাভাবিক রয়েছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় 3:11 PM নাফ নদী থেকে ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি 2:15 PM আমেরিকার ‘খারাপের চেয়েও খারাপ’ তালিকায় ১০ বাংলাদেশি 1:32 PM পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয় : স্বরাষ্ট্রমন্ত্রী 1:21 PM স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন 1:05 PM ৫৩৬ স্কুলে মশক নিধন চালাবে ডিএনসিসি: শফিকুল ইসলাম খান 12:42 PM স্বাধীনতার ৫৫ বছর পরে আবার সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে 12:32 PM টানা ৭ দফা কমার পর বাড়ল স্বর্ণের দাম 12:17 PM জ্বালানি তেলের ১৯ ডিপোতে বিজিবি মোতায়েন