• সর্বশেষ সংবাদ স্ক্রল

    দুস্থ অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো জিইসি ফাউন্ডেশন

      প্রতিনিধি 24 March 2026 , 4:49:33 প্রিন্ট সংস্করণ

    ছবি : ক্যাপ্টেন্স টিভি
    ছবি : ক্যাপ্টেন্স টিভি
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    পবিত্র ঈদুল ফিতরে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ি ইউনিয়নে এক মানবিক উদ্যোগের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে জিইসি ফাউন্ডেশন। “এক ব্যাগ ঈদ আনন্দ” শীর্ষক এক কর্মসূচির মাধ্যমে ৩৪টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী। যা তাদের ঈদের আনন্দকে করেছে আরও অর্থবহ।
    প্রতিটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এক কেজি পোলাও চাল, আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি এবং এক প্যাকেট সেমাই-যা অনেকের জন্য ছিল ঈদের স্বপ্নপূরণের মতোই এক উপহার।

    বিজ্ঞাপন


    স্থানীয়ভাবে এই কার্যক্রমের সার্বিক সমন্বয় করে মঠবাড়ি সোসাইটি (মঠবাড়ি ফাউন্ডেশন)। মাঠপর্যায়ে বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন জিইসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য ও আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সাব্বির আহমেদ, গণমাধ্যমকর্মী ও জিইসি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আসাদ উল্লাহ সারোয়ার এবং মঠবাড়ি সোসাইটির (মঠবাড়ি ফাউন্ডেশনের) পক্ষে উপস্থিত ছিলেন তাপস, মণির, সাইফুল ও সোহাগ।
    উপহার পেয়ে উপকারভোগীদের চোখেমুখে ফুটে ওঠে আনন্দ আর কৃতজ্ঞতার ঝিলিক। এক বৃদ্ধ আবেগভরা কণ্ঠে বলেন,
    “এই সহায়তা আমার জন্য অনেক বড় পাওয়া। এবারের ঈদে আধা কেজি চিনি কেনার সামর্থ্যও ছিল না। এখন আল্লাহর রহমতে সবই পেলাম।”
    অন্যদিকে এক নারী উপকারভোগী আবেগাপ্লুত হয়ে বলেন,
    “যারা এই উপহার নিয়ে এসেছে, তারা আমার সন্তানের মতো।”
    তিনি স্নেহভরে জিইসি ফাউন্ডেশনের এক সদস্যকে দেখিয়ে বলেন, “এইটা আমার ছেলে।”
    আয়োজকরা জানান, মহৎপ্রাণ দাতাদের সহযোগিতাতেই এই উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে। প্রতিটি অনুদান যথাযথভাবে ব্যয় করে প্রকৃত দু:স্থ ও অসহায় পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
    জিইসি ফাউন্ডেশন ও মঠবাড়ি ফাউন্ডেশন ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে। আগামী কোরবানির ঈদে আরও বড় পরিসরে “এক ব্যাগ ঈদ আনন্দ” কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পর্যাপ্ত সহযোগিতা পেলে এই উদ্যোগ আরও বিস্তৃত আকারে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:49 PM দুস্থ অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো জিইসি ফাউন্ডেশন 4:33 PM ঈদে হল কাঁপাচ্ছে “ধুরন্ধর ২”, বের হয়েই দর্শকের এক কথা-“মাস্ট ওয়াচ” 4:27 PM মানবপাচার মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাসুদ চৌধুরীকে 3:55 PM ৭ দিনের মধ্যে আসাদগেট-শ্যামলীর সব ক্লিনিক পরিদর্শন: স্বাস্থ্যমন্ত্রী 2:47 PM মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে, তেল সরবরাহ নিয়ে বিশ্বজুড়ে শঙ্কা 2:24 PM সাভারের সিরিয়াল কিলার সম্রাট ঢাকা মেডিকেলে মারা গেছেন 2:13 PM উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণ দেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর 1:49 PM জুলাইযোদ্ধাদের ‘দায়মুক্তি’ দেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী 1:42 PM আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয় করতে সরকারকে আইনি নোটিশ 1:37 PM স্বাধীনতা দিবস উপলক্ষে জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা