...
  • বিনোদন

    অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে এলে দাফন

      প্রতিনিধি 19 March 2026 , 5:42:10 প্রিন্ট সংস্করণ

    অভিনেতা শামস সুমনের জানাজা সম্পন্ন, পরিবার দেশে এলে দাফন। ছবি-সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সহকর্মী ও ভক্তদের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন-জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও রেডিও ভূমির স্টেশন চিফ শামস সুমন। বুধবার (১৮ মার্চ) সকালে চ্যানেল আই প্রাঙ্গণে তার প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। যেহেতু শামস সুমনের স্ত্রী ও ৩ সন্তান যুক্তরাজ্যে থাকেন। তাই পরিবার দেশে পৌঁছানোর পর রাজশাহীতে নিজ গ্রামে দাফন করা হবে এই শিল্পীকে। তার আগ পর্যন্ত শিল্পীর মরদেহ রাজধানীর সিএমএইচের হিমঘরে রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

    সদ্য প্রয়াত এই অভিনেতার সহকর্মী থেকে শুরু করে সংস্কৃতি অঙ্গনের অনেকেই তাকে শেষ বিদায় জানাতে এসেছিলেন। এ সময় অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণের পাশাপাশি শোক প্রকাশ করেন তারা।

    জানাজায় চ্যানেল আইতে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ, চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু।

    এ ছাড়াও অভিনেতা আফজাল হোসেন, নায়ক ওমর সানী, পরিচালক বাদল খন্দকার, জাহিদ হাসান, মীর সাব্বির, জিতু কমল, আবুল কালাম আজাদ, নাদের চৌধুরী, ইন্তেখাব দিনার, শতাব্দী ওয়াহিদ, আবুল কালাম আজাদ, আহসান হাবিব নাসিম, শাহেদ শরীফ খান প্রমূখ।

    বিজ্ঞাপন

    অপরদিকে, অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ থাকা এই অভিনেতা কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন।

    একসময়ের টিভি নাটকের জনপ্রিয় অভিনেতা শামস সুমন। মঞ্চ থেকে শুরু করে ছোট পর্দা ও বড়ো পর্দা দাপিয়ে বেড়িয়েছেন। কয়েক বছর ধরে টেলিভিশন নাটকে অনিয়মিত ছিলেন তিনি। শামস সুমন ২০০৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত -স্বপ্নপূরণ- সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। বড়ো পর্দার পাশাপাশি তিনি টিভি নাটকেও ছিলেন সমান জনপ্রিয়।

    তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে-জয়যাত্রা, মন জানেনা মনের ঠিকানা, বিদ্রোহী পদ্মা, কক্সবাজারে কাকাতুয়া, চোখের দেখা, প্রিয়া তুমি সুখী হও, আয়না কাহিনী, নমুনা, হ্যালো অমিত। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে এই গুণী অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

    উল্লেখ্য: মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা পৌনে ৭টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এরপর বুধবার সকাল ১০টায় চ্যানেল আই প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। তার বয়স হয়েছিলো ৬১ বছর। তিনি দুই ছেলে ও এক মেয়ের জনক।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:14 PM ফিফা বিশ্বকাপের মঞ্চে নোরা ফাতেহি 6:09 PM জন্মদিনে নতুন ইতিহাস গড়লেন মুশফিক 5:34 PM ফিফার উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন বাংলাদেশি শিল্পী 5:23 PM সিঁড়ি ছাড়াই বিদ্যালয়ের দোতলা ভবন নির্মাণ 5:13 PM লাইফ সাপোর্টে কারিনা কায়সার 4:40 PM খালেদা জিয়া স্বর্ণপদক পাচ্ছেন আমিনুল হকসহ ১৫ জন 4:19 PM এক বিশ্বকাপ, ৩ উদ্বোধনী অনুষ্ঠান 3:28 PM গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন দেশ গড়ার প্রত্যাশা প্রধানমন্ত্রীর 3:13 PM ৪১৩ রানে প্রথম ইনিংস থামল বাংলাদেশের 6:47 PM বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে ৫ ক্রিকেটারকে সাজা
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.