• জাতীয়

    ‘খাল খনন কর্মসূচি’ উদ্বোধন করতে দিনাজপুরের পথে প্রধানমন্ত্রী

      প্রতিনিধি 16 March 2026 , 11:51:21 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দেশব্যাপী ‘খাল খনন কর্মসূচি–২০২৬’-এর উদ্বোধন করতে ঢাকা থেকে দিনাজপুরের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বার্তায় জানানো হয়, সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় ‘সাহাপাড়া খাল’ খননের মাধ্যমে তিনি এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

    বিজ্ঞাপন

    এ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা বিমানবন্দর থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুর পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচিস্থল দিনাজপুরে যাবেন তিনি।

    সফরসূচি অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টায় সেখানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

    জনসভা শেষে বিকেলে দিনাজপুরের শেখ ফরিদ মডেল কবরস্থানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে শায়িত তার নানা-নানি ও খালার কবর জিয়ারত করবেন তিনি। পরে বিকেল ৫টায় দিনাজপুর সার্কিট হাউস চত্বরে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:06 PM বিমানবন্দর থেকেই ফিরে গেলেন ইরানি ফুটবল প্রতিনিধিরা 5:44 PM বিশ্বকাপের ফাইনালে মেসির মুখোমুখি হতে চান নেইমার 5:29 PM এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ 4:51 PM ঝিনাইদহের ভেটেরিনারি কলেজই হোক কৃষি বিশ্ববিদ্যালয় 4:18 PM রোনালদোর দাপটে শিরোপার আরও কাছে আল-নাসর 3:57 PM জর্ডানের স্বপ্নযাত্রা: প্রথমবারের মতো বিশ্বকাপে জর্ডান 3:13 PM কোন দল জিতবে চ্যাম্পিয়ন্স লিগ, পূর্বাভাস দিল সুপারকম্পিউটার 1:57 PM ‘মিনার-এ-দিল্লি’ সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা 1:15 PM মিনি স্কুল হ্যান্ডবল টুর্নামেন্ট শুরু 1:06 PM ধর্মকে রাজনৈতিক স্বার্থে আমরা ব্যবহার করতে চাই না : প্রধানমন্ত্রী