• আইন-আদালত

    ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

      প্রতিনিধি 4 March 2026 , 7:18:00 প্রিন্ট সংস্করণ

    ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানী ঢাকাসহ দেশের ৬ সিটি করপোরেশনে ৬জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বুধবার (৪ মার্চ) অ্যাডভোকেট গোলাম কিবরিয়াসহ সুপ্রিম কোর্টের ৬ আইনজীবী এ রিট দায়ের করেন। রিটে স্থানীয় সরকার সচিব, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

    বিজ্ঞাপন

    রিটকারী অপর ৫ আইনজীবী হলেন, জিল্লুর রহমান, আবু দাউদ নিজামী, আল মুত্তাকী বিল্লাহ, ইসমাঈল হোসেন সবুজ ও খালিদ সাইফুল্লাহ। এর আগে গত ২২ ফেব্রুয়ারি ঢাকা উত্তর-দক্ষিণসহ দেশের ৬ সিটি করপোরেশনে ৬জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া হয়। ৬ প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা)।

    প্রজ্ঞাপন অনুযায়ী, ৬ সিটি করপোরেশনে যে ৬ প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে, তারা হলেন-ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আব্দুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:18 PM ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট 7:11 PM তুরস্কের ভূখণ্ড লক্ষ্য করে, ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা ইরানের 7:04 PM ইবি শিক্ষিকাকে ছুরিকাঘাতে হত্যার পর কর্মচারীর আত্মহত্যার চেষ্টা 6:57 PM সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য বন্ধে ৭ নির্দেশনা 6:19 PM প্রধানমন্ত্রীর দুই রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব বণ্টন 5:59 PM পল্লী উন্নয়ন ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়াতে সুইজারল্যান্ডের আগ্রহ 5:54 PM জ্বালানি তেল চোরাচালান রোধে বিজিবির কঠোর সতর্কতা 5:42 PM সংসদ নির্বাচন: ইসির ওয়েবসাইটে ২৯৭ আসনের কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ 5:34 PM চাঁদাবাজ ও অস্ত্রধারীদের তালিকা হচ্ছে যেভাবে 5:24 PM ‘সেবা এক্সওয়াইজেডের’ সিইওর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা