• বাণিজ্য

    প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন

      প্রতিনিধি 1 March 2026 , 5:28:11 প্রিন্ট সংস্করণ

    প্রধান পুঁজিবাজারে সূচকের বড় পতন। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উল্লেখযোগ্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমায় বাজারে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। রোববার ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির ৩২ কোটি ৪১ লাখ ১৪ হাজার ২৭৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭৫ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৫ টাকা।

    বিজ্ঞাপন

    ডিএসই-র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৩৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬১ দশমিক ৭১ পয়েন্টে নেমে এসেছে। ডিএস-৩০ সূচক ৫২ দশমিক ০৯ পয়েন্ট কমে ২ হাজার ১১৭ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২৬ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে।

    লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৩৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির শেয়ার। লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো-সিটি ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ওরিয়ন ইনফো, রবি আজিয়াটা, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইবিএল, আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো ফার্মা ও ঢাকা ব্যাংক।

    সুত্র: ঢাকা, ১ মার্চ-২০২৬, বাসস।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:02 PM বাংলাদেশের লর্ডস টেস্টের সূচি জানাল ইংল্যান্ড 4:45 PM এশিয়ান গেমসে কঠিন গ্রুপে বাংলাদেশ 4:07 PM ‘ম্যারাডোনার পর আর কেউ আসবে ভাবিনি, তারপর এলো মেসি’ 3:44 PM কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’ ফুটবল দল গঠনের নির্দেশ 3:15 PM ব্যালন ডি’অরের দৌড়ে বদলে গেল সমীকরণ 1:00 PM মেসিকে ভালোবেসে কী লিখে দিলেন পরীমণি 12:44 PM কাসেমিরোকে দলে নিয়েই তদন্তের মুখে মেসির মায়ামি 12:07 PM মেসি মহত্ত্বে বিশেষ উপহার পেল কেপ ভার্দের ভোজিনিয়ার পরিবার 11:51 AM আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলছেন রোনালদো 5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি