• খেলা

    ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিল বাংলাদেশ

      প্রতিনিধি 22 February 2026 , 3:01:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    মেয়েদের এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালে ভারতকে ১৩৪ রানেই থামিয়ে দিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে এদিন নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে এই স্কোর গড়ে ভারতের মেয়েরা।

    ব্যাংককে আজ রোববার (২২ফেব্রুয়ারি) টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রাধা যাদব। দুই ওপেনার নন্দিনি কাশ্যপ ও দীনেশ বৃন্দা দিচ্ছিলেন ভালো শুরুর ইঙ্গিত। তবে দলীয় ৩০ রানে উদ্বোধনী জুটি ভাঙতেই খেই হারায় ভারত ‘এ’।

    বিজ্ঞাপন

    ফাতেমা জাহানের শিকার হয়ে দীনেশ বিদায় নেওয়ার ঠিক এক ওভার পর দলীয় ৩৩ রানে রানআউট হন নন্দিনী। ঠিক তার পরের বলে ফারজানা ইয়াসমিনের শিকারে পরিণত হন মিন্নু মানি, যিনি গোল্ডেন ডাকের শিকার হন। ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত।

    বিপর্যয় সামাল দিতে গিয়ে ভারতের রানের গতিও শ্লথ হয়ে যায়। এতে চাপ ভর করে বসলে দলীয় ৪৪ রানে চতুর্থ উইকেটও হারিয়ে ফেলে। এবার বাংলাদেশকে উইকেট এনে দেন অধিনায়ক ফাহিমা খাতুন। শেষ পর্যন্ত ৭ উইকেটের বিনিময়ে ১৩৪ রান তুলতে সক্ষম হয় ভারতের মেয়েরা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:51 PM আফ্রিকান শিরোপা ফিরে পেতে আদালতে সেনেগাল 6:25 PM ‘মানুষ আমাদের দেখে হিংসা করে’ 5:12 PM অস্ট্রেলিয়া সফর থেকে ছিটকে গেলেন নাহিদ রানা 4:22 PM বিশ্বকাপের জার্সি বাজারেও মেসির রাজত্ব 2:36 PM ৮ বছর পর যেভাবে বার্নাব্যুতে ফিরতে পারেন রোনালদো 1:37 PM আগে নিজের দেশ, তারপর অন্য খেলা: হাসান মাহমুদ 1:19 PM ইতালির নতুন কোচ হচ্ছেন বিশ্বকাপজয়ী পিরলো 12:30 PM আন্দোলন ঘিরে সুর বদল সালমান খানের 12:15 PM নবীকে ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান 11:56 AM মেসির এখনই আন্তর্জাতিক ফুটবল ছাড়ার কোনো কারণ নেই: ডি মারিয়া