• জাতীয়

    শপথ নিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করছেন নবনির্বাচিত এমপিরা

      প্রতিনিধি 17 February 2026 , 10:18:39 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ আজ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এরই মধ্যে সংসদ ভবনের গেট দিয়ে নবনির্বাচিত এমপিদের গাড়ি প্রবেশ করতে শুরু করেছে।

    শপথ অনুষ্ঠানকে ঘিরে সংসদ ভবন ও আশপাশে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তাব্যবস্থা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আজ খেজুরবাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ এবং গণভবন ক্রসিং থেকে উড়োজাহাজ ক্রসিং পর্যন্ত লেক রোডে যান চলাচল সীমিত থাকবে। বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দিয়েছে পুলিশ।

    বিজ্ঞাপন

    সংসদ ভবনের শপথ কক্ষে প্রধান নির্বাচন কমিশনারের কাছে তিন ধাপে প্রতি ধাপে ১০০ জন করে নবনির্বাচিত সংসদ সদস্য শপথ নেবেন। এরপর দুপুরে বিএনপির সংসদীয় দলের বৈঠকে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হবে। বিকেল ৪টায় দক্ষিণ প্লাজায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন-এর কাছে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তারেক রহমান ও নতুন মন্ত্রিসভার সদস্যরা। সন্ধ্যায় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রীদের দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।

    ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জোট ২১২টি আসনে জয় পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। বাংলাদেশের ইতিহাসে এটি বিএনপির ষষ্ঠবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতায় প্রত্যাবর্তন। অন্যদিকে ৬৮টি আসন নিয়ে সংসদের প্রধান বিরোধী দল হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সংসদীয় নেতা হিসেবে নির্বাচিত হতে যাচ্ছেন ডা. শফিকুর রহমান।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:50 PM স্বস্তিকা ও পরমব্রতর বিরুদ্ধে গুরুতর অভিযোগ 1:10 PM প্রধানমন্ত্রী ময়মনসিংহ যাচ্ছেন কাল 12:52 PM ট্রেনের ছাদে ভ্রমণ ঠেকাতে ৩ স্তরের নিরাপত্তাব্যবস্থা 12:31 PM সৌদিতে রোনালদোর প্রথম শিরোপা উৎসব 12:02 PM প্রকাশ্যে এলো রামিসার ধর্ষক ও হত্যাকারী সোহেলের যত অপকর্ম 11:52 AM রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে লড়বেন না ঢাকা বারের আইনজীবীরা 11:25 AM বাংলাদেশ ফুটবল দলের নতুন কোচ থমাস ডুলি 6:55 PM বেসরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর  6:18 PM অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন ম্যানুয়েল নয়ার 5:41 PM ইধিকা-জ্যোতির্ময়ীর পর এবার ঢালিউডে দেবের নায়িকা