• অপরাধ

    অপারেশন ডেভিল হান্ট ফেইজ ২: ২৪ ঘণ্টায় ১৫ জন গ্রেফতার

      প্রতিনিধি 10 February 2026 , 3:30:44 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    রাজধানীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ এর আওতায় গত ২৪ ঘণ্টায় অভিযান পরিচালনা করে ১৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী, খিলগাঁও, বাড্ডা, তুরাগ, যাত্রাবাড়ী, উত্তরা পশ্চিম ও হাতিরঝিল থানা পুলিশ। এর মধ্যে পল্লবী থানা একজন, খিলগাঁও থানা দুইজন, বাড্ডা থানা দুইজন, তুরাগ থানা একজন, যাত্রাবাড়ী থানা পাঁচজন, উত্তরা পশ্চিম থানা তিনজন ও হাতিরঝিল থানা একজনকে গ্রেফতার করেছে।

    পল্লবী থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) পল্লবী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম-১। জুয়েল রিফাত (২৭)।

    অপরদিকে খিলগাঁও থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) খিলগাঁও থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ শাহ আলম হোসেন বাবু (৩০) ও ২। মোঃ সাগর (১৯)।

    বাড্ডা থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) বাড্ডা থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। তওফিকুল ইসলাম অন্তর (৩০) ও ২। মোঃ রতন (৪০)।

    বিজ্ঞাপন

    এছাড়া তুরাগ থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) তুরাগ থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ সিরাজুল (২১)।

    যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) যাত্রাবাড়ী থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো- ১। নুরুল বাশার বাবু (১৯) ২। রাসেল (৩৩) ৩। মিরাজুল ইসলাম (২৭) ৪। আশরাফুল ইসলাম (২৭) ও ৫। মোঃ ইমান হোসেন (৪৫)।

    উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) উত্তরা পশ্চিম থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো-১। মোঃ জাকির হোসেন (২৬) ২। মাইনুদ্দিন (২৫) ও ৩। রুপা আক্তার (২৭)।

    হাতিরঝিল থানা সূত্রে জানা যায়, সোমবার (৯ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানা পুলিশ অত্র থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অপারেশন ডেভিল হান্ট এর অংশ হিসেবে দিনব্যাপী অভিযান পরিচালনা করে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতের নাম- ১। জুলহাস (৩৬)।

    গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:08 PM খেলোয়াড়ি জীবনে পেশাদার খেলোয়াড়দের রাজনীতিতে না আসার আহ্বান প্রধানমন্ত্রীর 12:45 PM ৫ সিটি করপোরেশনে মেয়র পদে এনসিপির প্রার্থী ঘোষণা 12:17 PM মিরপুর থেকে ডিজিএফআইয়ের সাবেক পরিচালক নাছের গ্রেপ্তার 12:05 PM অফিস শুরুর প্রথম ৪০ মিনিট কক্ষে অবস্থান বাধ্যতামূলক: জনপ্রশাসন মন্ত্রণালয় 11:40 AM ‘ক্রীড়া কার্ড’ ও ভাতা কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী 11:20 AM ৬ মাস বয়সেই টিকা দেওয়ার পরিকল্পনা  11:05 AM গণভোট অধ্যাদেশ সংসদে উঠছে না, বাতিল হচ্ছে 6:32 PM নির্ধারিত সময়ের ৫ মিনিট আগেই সংসদ অধিবেশনে আসলেন প্রধানমন্ত্রী 6:22 PM সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম 5:21 PM জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার