• অপরাধ

    সেনা ও র‍্যাব সদস্য পরিচয়ে প্রতারণা, অভিযুক্ত আল-আমিন গ্রেফতার

      প্রতিনিধি 8 February 2026 , 1:31:01 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গাইবান্ধায় সেনাবাহিনী ও র‍্যাব সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগে আল-আমিন (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‍্যাব-১৩।

    শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

    এরআগে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত পৌন ২টার দিকে গাইবান্ধা সদর উপজেলার দক্ষিণ ধানঘড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার আল-আমিন কুড়িগ্রামের উলিপুর উপজেলার নারিকেলবাড়ি এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

    র‍্যাব জানায়, সিএনজিতে যাতায়াতের সময় আল-আমিন নিজেকে সেনাবাহিনীর সদস্য ও গাইবান্ধা র‍্যাব ক্যাম্পে কর্মরত বলে পরিচয় দেন। এতে বিশ্বাস স্থাপন করে এক সিএনজিচালক তার বেদখল হওয়া জমি উদ্ধারের জন্য সহায়তা চান। পরে আল-আমিন মোবাইল ফোনে তাকে গাইবান্ধা বাসস্ট্যান্ডে ডেকে এনে ১৪ হাজার টাকা নেন।

    বিজ্ঞাপন

    টাকা নেওয়ার পর থেকেই আল-আমিনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে ভুক্তভোগী র‍্যাব ক্যাম্পে খোঁজ নিয়ে জানতে পারেন, ওই নামে কোনো র‌্যাব সদস্য সেখানে কর্মরত নেই। এরপর তিনি গাইবান্ধা সদর থানায় প্রতারণার মামলা দায়ের করলে র‍্যাব তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‍্যাব অভিযান চালিয়ে আল-আমিনকে গ্রেফতার করে।

    অভিযানের সময় তার কাছ থেকে সেনাবাহিনীর জুতা, ব্যাগ, হ্যান্ডকাফ, ভুয়া আইডি কার্ড, অফিসিয়াল সিল, মোবাইল পাস, নেমপ্লেট, সেনাবাহিনী লেখা স্টিকার, বিভিন্ন চাকরি সংক্রান্ত জাল নথিপত্র ও একাধিক সিমকার্ড উদ্ধার করা হয়।

    প্রাথমিক জিজ্ঞাসাবাদে সূত্রে র‍্যাব জানায়, আল-আমিন দীর্ঘদিন ধরে নিজেকে সেনাবাহিনী ও র‍্যাবের সদস্য পরিচয় দিয়ে মানুষের বিশ্বাস অর্জন করতেন। তিনি মোবাইলে ব্যবহৃত নম্বরগুলো কর্নেল, লে. কর্নেল ও ব্রিগেডিয়ার জেনারেলের নামে সংরক্ষণ করে প্রতারণার কৌশল চালাতেন। সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিতেন।

    র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী বলেন, আল-আমিনকে আজ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:46 PM নকআউটে প্রথম গোলের অপেক্ষায় রোনালদো 5:09 PM গরু জবাই নিষিদ্ধের রায় চ্যালেঞ্জ করল থালাপতি বিজয় 4:24 PM কে এই তান্ত্রিক কোয়াকু বোনসাম 4:05 PM আলোচিত সেই তান্ত্রিকের দাবি, বিশ্বকাপ জিতবে পর্তুগাল 3:40 PM লিও আরও গোল করুক, আমার চোখ ট্রফিতে: এমবাপ্পে 3:22 PM দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 2:28 PM স্পাইডারম্যান সিনেমায় মেসি 1:52 PM ব্রাজিলকেই ফেভারিট মানছেন হালান্ড 12:14 PM ৪০ বছরের খরা কাটিয়ে নকআউটে মেক্সিকোর জয় 12:01 PM মেসির আর্জেন্টিনাকে ১-০ গোলে হারানোর ভবিষ্যদ্বাণী কেপ ভার্দের