• জাতীয়

    মিরপুর বেগুন টিলা বস্তিতে ২৭ বছর পর আলো জ্বলল

      প্রতিনিধি 21 April 2026 , 1:02:55 প্রিন্ট সংস্করণ

    ছবি : সংগৃহীত
    ছবি : সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বৈধ বিদ্যুতের আলো। বছরের পর বছর চরম গরম, অনিশ্চয়তা আর ঝুঁকিপূর্ণ অবৈধ সংযোগের মধ্যে দিন কাটানো মানুষগুলোর জীবনে এ যেন এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা।

    আনুষ্ঠানিকভাবে বিদ্যুতের মিটার সংযোগ কার্যক্রমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাঠে নেমে সরাসরি এই কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন উন্নয়ন শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ নয়, বাস্তবায়নেই তার প্রকৃত সার্থকতা এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের যে প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, তার বাস্তব প্রতিফলন এখন চোখে পড়ার মতো। একের পর এক উন্নয়নমূলক কাজের মাধ্যমে তিনি দেখিয়ে দিচ্ছেন কথা নয়, কাজই তার মূল পরিচয়।

    বিজ্ঞাপন

    উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমি নির্বাচনে জিতি বা হারি আমার এই এলাকার উন্নয়ন থেমে থাকবে না। মানুষের পাশে থাকা, তাদের সমস্যার সমাধান করা এটাই আমার অঙ্গীকার। সাধারণ মানুষের জন্য আমার দরজা সবসময় খোলা। যে কোনো বিপদে বা সমস্যায় সরাসরি আমার কাছে আসবেন, আমি সমাধানের জন্য প্রস্তুত আছি তার এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মনে করছেন সচেতন মহল। কারণ, পরাজয়ের সম্ভাবনা থাকলেও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার এমন অঙ্গীকার বিরল। বিদ্যুৎ মানে শুধু আলো নয় নিরাপত্তা, শিক্ষা, কর্মসংস্থান ও আধুনিক জীবনের প্রবেশদ্বার। বেগুন টিলা বস্তিতে বৈধ বিদ্যুৎ সংযোগ চালুর মধ্য দিয়ে সেই সম্ভাবনার দ্বার উন্মুক্ত হলো।

    দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এখন এই জনপদ উন্নয়নের আলোয় উদ্ভাসিত। আর সেই আলোর পথপ্রদর্শক হিসেবে সামনে রয়েছেন আমিনুল হক যিনি প্রতিশ্রুতি দিয়েই থেমে থাকেননি, বাস্তবায়নের মাধ্যমে মানুষের আস্থা জয় করে নিচ্ছেন প্রতিনিয়ত

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:32 PM সিরিজ জয়ের লড়াইয়ে বোলিংয়ে বাংলাদেশ 3:58 PM বিস্ময়কর কারণে বিশ্বকাপের ফাইনালে থাকবেন না ডি মারিয়া 3:41 PM আজ মেসির টানে দুই ভাগ হবে কাতালুনিয়ার হৃদয় 3:38 PM বিশ্বকাপজয়ী দলকে কেন আসলের পরিবর্তে নকল ট্রফি দেওয়া হয়? 1:49 PM ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’ 1:24 PM ১০ গোলের থ্রিলারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয় ইংল্যান্ড 1:04 PM অশ্রুর মাঠেই কি মেসি এবার লিখবেন হাসির মহাকাব্য? 12:24 PM ফাইনালের আগে মেসির খোলা চিঠি 12:09 PM আর্জেন্টিনা-স্পেন ফাইনাল: ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল ম্যাচের সাক্ষী যুক্তরাষ্ট্র 11:43 AM শব্দ এক, অভিন্ন ছন্দ, ফুটবল দেখবে শ্রেষ্ঠত্বের নতুন ইতিহাস