• আন্তর্জাতিক

    নেপালে নতুন সরকারের শপথের পরদিনই সাবেক প্রধানমন্ত্রী গ্রেপ্তার

      প্রতিনিধি 28 March 2026 , 11:16:45 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    গণ-অভ্যুত্থান দমনে কঠোরতা ও হত্যার অভিযোগে নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে গ্রেপ্তার করা হয়েছে। গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদে শুরু হওয়া সেই বিক্ষোভে পুলিশের গুলিতে অন্তত ৭০ জন মানুষ নিহত হন। মূলত দুর্নীতি ও দেশের শোচনীয় অর্থনৈতিক অবস্থার কারণে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ থেকেই এই বড় ধরনের বিদ্রোহ তৈরি হয়েছিল।

    বিজ্ঞাপন

    বিবিসির খবর বলছে, ওই বিক্ষোভের ঘটনায় গঠিত একটি তদন্ত কমিটি সাবেক প্রধানমন্ত্রী ওলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখককে ফৌজদারি অপরাধে অভিযুক্ত করার সুপারিশ করে। সেই সুপারিশের ভিত্তিতেই শনিবার (২৮ মার্চ) সকালে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

    সাবেক প্রধানমন্ত্রীর গ্রেপ্তারের ঠিক একদিন আগেই নেপালের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন সাবেক র‍্যাপার বালেন শাহ।

    পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের বিষয়ে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তবে ওলি বা লেখকের বিরুদ্ধে এখনও আনুষ্ঠানিক কোনো চার্জ গঠন করা হয়নি।

    ওলি এই তদন্তকে চরিত্রহনন ও ঘৃণার রাজনীতি বলে প্রত্যাখ্যান করেছেন। অন্যদিকে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘এটি কোনো প্রতিশোধ নয় বরং ন্যায়বিচার প্রতিষ্ঠার শুরু মাত্র।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:28 PM অ্যাশেজের আগে বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলবে ইংল্যান্ড 5:12 PM অনূর্ধ্ব-১৯ দলের মেন্টর মাহমুদউল্লাহ, এইচপির ব্যাটিং কোচ ইমরুল 4:29 PM রোনালদোকে বল পাস দিতে আমরা বাধ্য নই, বলছেন পর্তুগিজ উইঙ্গার 3:10 PM অস্ট্রিয়া ম্যাচের আগে নতুন লুকে হাজির মেসি 2:31 PM অস্ট্রিয়ার বিপক্ষে এক পরিবর্তন নিয়ে নামছে আর্জেন্টিনা 2:13 PM রণবীর-আলিয়ার সিনেমার শুটিং সেটে মর্মান্তিক দুর্ঘটনা, ১ কর্মী নিহত 12:28 PM ড্রেসিংরুমে ‘আবেগঘন’ চিঠি লিখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান ফুটবল দল 12:05 PM বিশ্বকাপে বিশ্বরেকর্ডের সামনে মেসি! 11:31 AM বেলজিয়ামকে রুখে দিয়ে টেবিলের শীর্ষে ইরান 11:14 AM মিশরের ইতিহাস, দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপে প্রথম জয়