• বিনোদন

    ঢাকা-৮ আসনের ভোটার হওয়ায় আফসোস শবনম ফারিয়ার

      প্রতিনিধি 28 January 2026 , 11:56:05 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া এখন অভিনয়ে তুলনামূলক অনিয়মিত হলেও সামাজিক মাধ্যমে বেশ সরব। সমসাময়িক নানা বিষয় নিয়ে খোলামেলা মত প্রকাশে তিনি বরাবরই সাহসী। এবার আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজের ভোটার এলাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

    ফারিয়া মঙ্গলবার (২৭ জানুয়ারি) ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে নিজের ভোটের এলাকা শান্তিনগর ও ঢাকা-৮ আসন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। রসাত্মক ভঙ্গিতে লেখা পোস্টে তিনি জানান, শান্তিনগরের ২৪ ঘণ্টার জ্যাম কিংবা এলাকার কোনও মেয়ের জায়েদ খানের ছবি এমবুশ করা বালিশে ঘুমানো এসব কিছুই তাকে কষ্ট দেয় না। তার একমাত্র আক্ষেপ, শান্তিনগর ঢাকা-৮ আসনের অন্তর্ভুক্ত এবং তিনি সেই আসনের একজন ভোটার।

    বিজ্ঞাপন

    ফারিয়ার এই পোস্ট সামাজিক মাধ্যমে দ্রুতই আলোচনার জন্ম দেয়। অনেক নেটিজেন তার সঙ্গে সহমত প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ব্যঙ্গ-রসেও মন্তব্য করেছেন। একজন মন্তব্য করেন, আপনি তো ভাগ্যবতী। ফ্রিতেই নিজের এলাকার মারামারি দেখতে পারবেন। নির্বাচনের আগে ভুট্টা কিনে রাখেন, যেদিন মারামারি হবে সেদিন পপকর্ন বানিয়ে উপভোগ করবেন।

    উল্লেখ্য, আসন্ন জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির নেতা মির্জা আব্বাস, এনসিপির নাসিরউদ্দিন পাটওয়ারী এবং আলোচিত মডেল মেঘনা আলম। মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা নিয়ে গঠিত এই আসনটি বরাবরই রাজনৈতিকভাবে বেশ আলোচিত।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:44 PM জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি : প্রধানমন্ত্রী 6:14 PM টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় রণবীর কাপুর 6:03 PM গোপালগঞ্জে ছেলের ধাক্কায় পড়ে গিয়ে বৃদ্ধা মায়ের মৃত্যু 5:46 PM শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট 5:28 PM খালেদা জিয়ার পক্ষে স্বাধীনতা পুরস্কার গ্রহণ করলেন জাইমা রহমান 4:13 PM এবার ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানাল চীন 4:08 PM ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৮ জনের মৃত্যু 4:06 PM গুমের মামলায় জিয়াউলের বিরুদ্ধে ফের সাক্ষ্য ২২ এপ্রিল 3:51 PM বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে মেসির নামে মামলা 3:35 PM পদ্মার এক কাতলের দাম ৪৮ হাজার টাকা