• লাইফস্টাইল

    সরিষার তেল কি হার্টের জন্য স্বাস্থ্যকর না ক্ষতিকর?

      প্রতিনিধি 26 January 2026 , 1:33:36 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বাঙালির রান্নাঘরে সরিষার তেল শুধু একটি উপকরণ নয়, এটি আবেগ, ঐতিহ্য আর স্বাদের অংশ। ইলিশ ভাজার গন্ধ হোক বা আলু ভর্তা সরিষার তেল ছাড়া যেন অসম্পূর্ণ। কিন্তু বছরের পর বছর ধরে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এই তেল কি হার্টের জন্য ক্ষতিকর? পশ্চিমা কিছু দেশে একে দীর্ঘদিন খাওয়া যেত না তবে সাম্প্রতিক গবেষণা বলছে ভিন্ন কথা।

    সরিষার তেল নিয়ে বিতর্কের শুরু কোথায়

    সরিষার তেল নিয়ে মূল আপত্তি আসে এর এরুসিক অ্যাসিড থেকে। সাধারণ সরিষার তেলে এই ফ্যাটি অ্যাসিডের পরিমাণ ৩০–৫০ শতাংশ পর্যন্ত হতে পারে। ১৯৭০-এর দশকে ইঁদুরের ওপর করা কিছু গবেষণায় দেখা যায়, অতিরিক্ত এরুসিক অ্যাসিড হার্টের পেশিতে চর্বি জমাতে পারে যাকে বলা হয় মায়োকার্ডিয়াল লিপিডোসিস। সেই কারণেই যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের অনেক দেশে সরিষার তেলকে দীর্ঘদিন খাবারের তালিকার বাইরে রাখা হয়।

    তবে নিউট্রিশন রিভিউসে প্রকাশিত সাম্প্রতিক গবেষণা বলছে, মানুষের শরীরে এরুসিক অ্যাসিড ভাঙার প্রক্রিয়া ইঁদুরের মতো নয়। শতাব্দীর পর শতাব্দী ধরে এশিয়ার মানুষ সরিষার তেল খেয়েও হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার নির্দিষ্ট প্রমাণ মেলেনি।

    সরিষার তেলের পুষ্টিগুণ

    বিজ্ঞাপন

    বিশেষজ্ঞদের মতে, সরিষার তেলের ফ্যাটি অ্যাসিডের ভারসাম্য বেশ আদর্শ। এতে স্যাচুরেটেড ফ্যাট কম (প্রায় ১২ শতাংশ) ওমেগা-৩ ও ওমেগা-৬–এর অনুপাত হার্টের স্বাস্থ্যের জন্য উপযোগী। আছে আলফা-লিনোলেনিক অ্যাসিড (এএলএ), যা খারাপ কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এই কারণে ভারতীয় রান্নার উচ্চ তাপমাত্রায় সরিষার তেল অনেক সময় অলিভ অয়েলের চেয়েও উপযোগী বলে ধরা হয়।

    হার্টেরে জন্য সরিষার তেলের ৩টি উপকারিতা

    খারাপ কোলেস্টেরল (এলডিএল) কমায়
    উচ্চ স্মোক পয়েন্ট থাকায় বেশি আঁচে রান্নাতেও ক্ষতিকর উপাদান তৈরি হয় না
    রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক, কারণ এটি রক্তনালির স্থিতিস্থাপকতা বজায় রাখে
    হার্ভার্ড মেডিক্যাল স্কুল ও এইমস দিল্লির এক যৌথ গবেষণায় বলা হয়েছে, নিয়মিত সরিষার তেল ব্যবহার করলে করোনারি হার্ট ডিজিজের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

    সরিষার তেলের সম্ভাব্য ৩টি পার্শ্বপ্রতিক্রিয়া

    হৃদরোগে যারা ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্কতা জরুরি, বিশেষ করে বেশি এরুসিক অ্যাসিডযুক্ত তেলে
    ত্বকে জ্বালা বা ফুসকুড়ি, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে
    ভেজাল সরিষার তেল (আর্জেমোন তেল মেশানো) থেকে ড্রপসি রোগের ঝুঁকি
    সব বিতর্কের পরেও বর্তমান গবেষণা বলছে, পরিমিত ও বিশুদ্ধ সরিষার তেল হার্টের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারীও হতে পারে। তবে অতিরিক্ত কিছুই ভালো নয়। বিশেষজ্ঞদের মতে, দিনে ১৫ থেকে ২০ মিলিলিটার তেল যথেষ্ট এবং বিভিন্ন ধরনের তেল ঘুরিয়ে ব্যবহার করাই সবচেয়ে স্বাস্থ্যকর পদ্ধতি।

    সূত্র: এনডিটিভি

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:05 PM জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে, ভারতকে বাংলাদেশের আমন্ত্রণ 4:56 PM পে-স্কেল বাস্তবায়নের দাবিতে, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মসূচি 4:49 PM বাড়ল এলপি গ্যাসের দাম, বিক্রি হবে ১ হাজার ৩৫৬ টাকায় 4:39 PM দুই মামলায় শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড 4:33 PM প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, ৯০ বছর বয়সি দালাই লামা 4:25 PM ‘দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট’ 4:19 PM ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি, কমবে পাল্টা শুল্ক 4:16 PM ‘জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়’ 4:10 PM যারা নারীদের অসম্মান করে, তারা জনদরদি হতে পারে না: খুলনায় তারেক রহমান 7:38 PM ফরিদগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়রসহ ৪ বিএনপি নেতা বহিষ্কার