• রাজনীতি

    “আমরা যুদ্ধ করে স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাব না”

      প্রতিনিধি 24 January 2026 , 6:53:40 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা যুদ্ধ করে দেশে স্বাধীনতা এনেছি, দেশ ছেড়ে কোথাও যাব না। শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কান্দরপাড়ার কালিতলা সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনি প্রচারণায় তিনি এ কথা বলেন।

    বিজ্ঞাপন

    মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দাঁড়িপাল্লা স্বাধীনতার বিপক্ষে ছিল, তাই এই নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিন। আমাদেরকে কাজ করার সুযোগ দিন। বিএনপি অতীতে পাঁচবার ক্ষমতায় থেকে দেশের জন্য কাজ করেছে। বিএনপি একটি পরীক্ষিত দল বিএনপিকে আপনারা সবাই চিনেন। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই এলাকার উন্নয়নের জন্য সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়া হবে।

    এরপর সোনাহার বাজার ও কচুবাড়ি বাজারে নির্বাচনি প্রচারণায় অংশগ্রহন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, দেশে শুধু দুটোই মার্কা নৌকা আর ধানের শীষ। রাজনৈতিক কারণে এখন নৌকা নেই, তাহলে ভোট দিবেন ধানের শীষে।

    নতুন যে দাঁড়িপাল্লা মার্কা এসেছে তা স্বাধীনতা বিরোধী দলের বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    4:56 PM পে-স্কেল বাস্তবায়নের দাবিতে, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মসূচি 4:49 PM বাড়ল এলপি গ্যাসের দাম, বিক্রি হবে ১ হাজার ৩৫৬ টাকায় 4:39 PM দুই মামলায় শেখ হাসিনার ১০ বছর ও টিউলিপের ৪ বছরের কারাদণ্ড 4:33 PM প্রথমবার গ্র্যামি অ্যাওয়ার্ড জিতেছেন, ৯০ বছর বয়সি দালাই লামা 4:25 PM ‘দেশে পৌঁছেছে ১ লাখ ৯৫ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট’ 4:19 PM ঢাকা-ওয়াশিংটন বাণিজ্য চুক্তি, কমবে পাল্টা শুল্ক 4:16 PM ‘জামায়াত দেশটাকে আফগানিস্তান বানাতে চায়’ 4:10 PM যারা নারীদের অসম্মান করে, তারা জনদরদি হতে পারে না: খুলনায় তারেক রহমান 7:38 PM ফরিদগঞ্জ পৌরসভার সাবেক পৌর মেয়রসহ ৪ বিএনপি নেতা বহিষ্কার 7:26 PM আশুলিয়ায় মরদেহ পোড়ানো মামলা: ৫ ফেব্রুয়ারি-সাবেক এমপিসহ ১৬ জনের রায়