• আইন-আদালত

    পিনাকী’র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের

      প্রতিনিধি 24 January 2026 , 5:32:28 প্রিন্ট সংস্করণ

    পিনাকী’র বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ বিএনপিপন্থী আইনজীবীদের। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    প্রবাসী লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছেন বিএনপিপন্থী আইনজীবীরা। এ ছাড়া‘উচ্চ আদালতে চলছে বিবিএনপিপন্থী আইনজীবীদের গুন্ডামি’ এই শিরোনামে পিনাকী’র দেয়া ফেসবুক পোস্টটি, সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশনাও চেয়েছেন তারা আদালতে।

    বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চে বিষয়টি নজরে আনা হয়। শুরুতে জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, পিনাকী ভট্টাচার্য আদালত-আইনজীবীদের নিয়ে ফেসবুকে অপপ্রচার করছেন।

    বিজ্ঞাপন

    তিনি আদালতের কাছে প্রশ্ন রেখে বলেন, আমি কি আদালতে কখনও গুন্ডামি করেছি? আদালতকে প্রভাবিত করেছি? অথচ পিনাকী অপপ্রচার করেছেন। মিথ্যা অভিযোগ এনেছেন। এটা আদালত অবমাননার শামিল। এ সময় আদালত কক্ষে উপস্থিত থাকা অন্য আইনজীবীরা ব্যারিস্টার কাজলের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে পিনাকী ভট্টাচার্যের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারির আর্জি জানান।

    এ সময় আদালতে উপস্থিত ছিলেন-আইনজীবী মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, ব্যারিস্টার ফখরুল ইসলাম, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা ও অ্যাডভোকেট ফয়েজ উল্লাহ প্রমুখ।

    উল্লেখ্য: দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নির্বাচন কমিশন কুমিল্লা-১০ আসনে (লালমাই-নাঙ্গলকোট) প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে বিএনপি মনোনীত প্রার্থী মো. আবদুল গফুর ভূঁইয়ার রিট খারিজের পর বৃহস্পতিবার ওই অভিযোগ আনা হয়। তবে আইনজীবীরা জানান, রোববার হাইকোর্ট পিনাকী ভট্টাচার্যের ফেসবুক পোস্টের বিষয়ে আদেশ দিতে পারেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    9:01 AM আজ থেকে নতুন দামে বিক্রি হচ্ছে জ্বালানি তেল 8:33 PM ইসির ওয়েবসাইট থেকে ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস 8:23 PM সেন্টমার্টিনে টানা ৯ মাসের জন্য পর্যটক ভ্রমণ বন্ধ ঘোষণা 8:12 PM সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল: ভুটানকে ১২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ 8:01 PM স্বার্থান্বেষী মহলের নাশকতা এড়াতে, রেলপথে সতর্কতামূলক নির্দেশনা 7:08 PM মিথ্যা তথ্য দেয়ার অভিযোগে, ১২ জুলাই যোদ্ধার নাম বাতিল 6:47 PM শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর 6:38 PM দুর্দিন পার করে দেশের মানুষ সুদিনের পথে এগিয়েছে: মির্জা ফখরুল 6:27 PM উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্প গড়ে তুলতে চায় বিএনপি: সিরাজগঞ্জে তারেক রহমান 6:05 PM যৌন অপরাধী এপস্টেইনের লাখ লাখ নথি প্রকাশ, বহুবার এসেছে ট্রাম্পের নাম