• আন্তর্জাতিক

    জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নির্বাচিত হলো নতুন ৫ দেশ

      প্রতিনিধি 4 June 2026 , 2:40:02 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত
    ছবি: সংগৃহীত
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    দুই বছরের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েছে পাঁচ দেশ। অস্ট্রিয়া, কিরগিজস্তান, পর্তুগাল, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও জিম্বাবুয়ের কার্যকাল শুরু হবে ২০২৭ সালের প্রথম দিন থেকে।

    বিজ্ঞাপন

    বুধবার (৩ জুন) সংস্থাটির সাধারণ পরিষদের অধিবেশনে গোপন ভোটাভুটিতে তাদের বেছে নেয় সদস্য দেশগুলো। ইউরোপ থেকে জার্মানিকে হারিয়ে সদস্য নির্বাচিত হয়েছে অস্ট্রিয়া ও পর্তুগাল। অন্যদিকে, ফিলিপাইনকে হারিয়ে এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সদস্যপদ পেয়েছে কিরগিজস্তান।

    বাকিরা নির্বাচিত হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পাকিস্তান, সোমালিয়া, পানামা, গ্রিস ও ডেনমার্কের স্থলাভিষিক্ত হবে দেশগুলো।
    ভোটাভুটির মাধ্যমে প্রতি বছর ৫টি করে দেশ ২ বছরের জন্য অস্থায়ী সদস্য নির্বাচিত হয়। ১০ অস্থায়ীসহ নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা ১৫।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    6:25 PM বাংলাদেশকে ১৭০ বড় রানের লক্ষ্য দিলো বাংলাদেশ 6:17 PM আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা 4:30 PM টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের 3:53 PM মেসির কোলের সেই শিশুই আজ বিশ্বকাপ ফাইনালে 1:07 PM ইংল্যান্ডের বিপক্ষে ‘সৌভাগ্যের’ নীল জার্সিতে আর্জেন্টিনা 12:24 PM প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ 11:51 AM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে খেলতে পারবেন না ২ ফুটবলার 11:41 AM বাংলাদেশের উদ্দেশে আর্জেন্টাইন কোচের বিশেষ বার্তা 11:30 AM ফ্রান্সকে হারিয়ে স্পেনকে ‘বিশ্বের সেরা দল’ বললেন ডি লা ফুয়েন্তে 5:58 PM ‘বার্থডে বয়’ ইয়ামাল নাকি ‘জাতীয় দিবসে’র ফ্রান্স