• আন্তর্জাতিক

    নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলার দাবি

      প্রতিনিধি 2 March 2026 , 5:52:26 প্রিন্ট সংস্করণ

    নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইসরায়েলের তেল আবিবের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। এ ছাড়া হাইফায় নিরাপত্তা ও সামরিক কেন্দ্র এবং পূর্ব জেরুজালেমে একটি স্থাপনায় আঘাত হানা হয়েছে বলেও জানিয়েছে তারা। খবর এনডিটিভির।

    ফারস বার্তা সংস্থায় প্রচারিত এক বিবৃতিতে গার্ড বাহিনী জানায়, ‘জায়নবাদী শাসনের অপরাধী প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনী কমান্ডারের সদর দপ্তরকে লক্ষ্যবস্তু করা হয়েছে।’ খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে বলে বিবৃতিতে যোগ করা হয়।

    সোমবার (২ মার্চ) জেরুজালেমের আকাশে একাধিক নতুন বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকরা জানিয়েছেন। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা ইরান থেকে নতুন করে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে।

    বিজ্ঞাপন

    সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ‘অল্প কিছুক্ষণ আগে আইডিএফ ইরান থেকে ইসরায়েল রাষ্ট্রের ভূখণ্ডের দিকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে। হুমকি প্রতিহত করতে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।’

    ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্যমতে, যুক্তরাষ্ট্র–ইসরায়েলের অভিযানে এখন পর্যন্ত ইরানে অন্তত ৫৫৫ জন নিহত হয়েছেন।

    শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। খামেনির হত্যাকাণ্ড দিয়ে শুরু হওয়া এ যুদ্ধ ইতোমধ্যে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দুবাই, বাহরাইন, ইরাকসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

    সূত্র: এনডিটিভির

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর