• খেলা

    এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হারল বাংলাদেশ

      প্রতিনিধি 30 April 2026 , 5:29:24 প্রিন্ট সংস্করণ

    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের পর সমানসংখ্যক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ নারী দল। যদিও এখনো একটি ম্যাচ বাকি। তৃতীয় ও শেষ ম্যাচটি তাই হবে বাংলাদেশের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ।

    বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সিলেটে বাংলাদেশ নারী দল হারে ২১ রানের ব্যবধানে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৪ রান করে শ্রীলঙ্কা। জবাব দিতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৩৩ রানে থামে নিগার সুলতানা জ্যোতির দল।

    বিজ্ঞাপন

    প্রথমে ব্যাট করা শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৯ রান করেন হার্শিতা সামারাবিক্রামা। ২৯ বলে ৪৯ রান করেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান (৩৭ বলে) আসে অধিনায়ক চামারি আতাপাত্তুর ব্যাটে। বাংলাদেশের হয়ে একটি করে উইকেট পান ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আকতার ও রিতু মনি।

    বাংলাদেশ শুরুটা ভালো করলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি। ওপেনিংয়ে ৪৬ রান তোলা দলটি তাই থামে ১৩৩ রানেই। সর্বোচ্চ ৪৪ রান করেন শারমিন আক্তার সুপ্তা। তবে এই রান করতে ৪৭ বল খরচ করেন তিনি। দুই ওপেনার দিলারা ও জুয়াইরা ফেরদৌস যথাক্রমে ২৩ ও ২৯ রান করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    8:06 PM মতিঝিলে প্রকাশ্য দিবালোকে গুলি: ১৭ লাখ টাকা ছিনতাই 7:46 PM বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল 7:13 PM বিসিবি নির্বাচন: সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী তামিম 7:01 PM বিশ্বকাপের চার দিন আগে নতুন রূপে নেইমার 6:52 PM দক্ষ যুবশক্তিই হবে সমৃদ্ধির চাবিকাঠি: প্রধানমন্ত্রী তারেক রহমান 6:41 PM রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড 6:10 PM বিশ্বকাপের আগেই ধাক্কা আর্জেন্টিনা শিবিরে 5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি 4:58 PM নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার 4:46 PM সোহিনীর মা হওয়ার গুঞ্জনে সরগরম নেটদুনিয়া