• আইন-আদালত

    ফের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের

      প্রতিনিধি 18 April 2026 , 3:50:22 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    জুলাই আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সেনাবাহিনী থেকে বরখাস্তকৃত লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে আরও তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

    শুক্রবার (১৭ এপ্রিল) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

    গত ৩০ মার্চ রাজধানীর মিরপুর ডিওএইচএস’র একটি বাসা থেকে আফজাল নাছেরকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

    বিজ্ঞাপন

    মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছাত্র-জনতার সঙ্গে ভিকটিম দেলোয়ার হোসেন মিরপুর-১০ নম্বর ফলপট্টিতে অবস্থান নেন। এ সময় এজাহারনামীয় আসামিসহ অজ্ঞাতনামা ৫০০ থেকে ৭০০ জন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা শান্তিপূর্ণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন ও নিপীড়নের জন্য দেশীয় অস্ত্রসহ বিদেশি আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে বিভিন্ন দিক হতে ছাত্র-জনতার ওপর নির্বিচারে এলোপাতাড়ি গুলি চালায়। এতে ভিকটিম দেলোয়ার হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।

    পরে ভিকটিম দেলোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখানে ভিকটিমের অবস্থার অবনতি হলে, পরদিন ২০ জুলাই উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানীর শ্যামলীর সিটি কেয়ার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই ভিকটিম দেলোয়ার হোসেন মারা যান।

    এ ঘটনায় ২০২৫ সালের ৬ জুলাই মিরপুর মডেল থানায় ভিকটিম দেলোয়ার হোসেনের স্ত্রী লিজা বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    12:41 PM ৫৮ বছরের অপেক্ষার অবসান হবে? ইতিহাস বদলের স্বপ্নে ইংল্যান্ড 12:01 PM ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত ইনফান্তিনোর 11:40 AM মেসি-রোমেরোদের ছাড়াই আর্জেন্টিনার অনুশীলন, কিন্তু কেন 6:27 PM আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপে বিরল ঘটনা 4:49 PM আর্জেন্টিনা ফুটবল দলের জয়ের ঢেউয়ে আন্দোলিত: নাদিয়া 4:26 PM বিশ্বকাপের সেমিফাইনালে কখনো হারেনি আর্জেন্টিনা 4:15 PM আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল সুপার কম্পিউটার 3:19 PM ইতালির সুদিন ফেরানোর দায়িত্বে কিংবদন্তি মালদিনি 1:31 PM ‘এই দল কখনও বিশ্বাস হারায় না’,: মেসি 12:40 PM বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড