• খেলা

    পাকিস্তানকে ‘পিসমেকার’ বললেন আফ্রিদি

      প্রতিনিধি 8 April 2026 , 2:32:13 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যেই ১৪ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে ভূমিকা রাখায় আন্তর্জাতিক মহলে পাকিস্তানের প্রশংসা চলছে। এরমাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির সাবেক ক্রিকেট অধিনায়ক শহীদ আফ্রিদি।

    নিজের ফেসবুক পোস্টে পাকিস্তানের প্রশংসা করে আফ্রিদি লেখেন, ইসলাম শান্তির ধর্ম, আর সেই ভাবনা থেকেই পাকিস্তান সবসময় শান্তি প্রতিষ্ঠার পক্ষে থাকে।

    বিজ্ঞাপন

    সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ দুই পক্ষের মধ্যে যোগাযোগের সেতু হিসেবে কাজ করেছে। বিভিন্ন পর্যায়ে বার্তা আদান-প্রদান এবং কূটনৈতিক তৎপরতার মাধ্যমে একটি অস্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছাতে সহায়তা করে পাকিস্তান। সরকার ইতোমধ্যেই জানিয়েছে, এই দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে ইসলামাবাদেই সরাসরি আলোচনায় বসার সম্ভাবনা রয়েছে।

    এই প্রক্রিয়ায় পাকিস্তানের অবস্থান কিছুটা আলাদা ছিল। ইরানের সঙ্গে সীমান্ত ও ঐতিহাসিক সম্পর্ক, আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলগত যোগাযোগ, দুই দিকেই যোগাযোগের পথ খোলা থাকায় মধ্যস্থতার সুযোগ তৈরি হয়। একই সঙ্গে আঞ্চলিক পরিস্থিতি স্থিতিশীল রাখার প্রয়োজনীয়তাও ছিল বড় একটি কারণ।

    বিশ্লেষকরা মনে করছেন, এই উদ্যোগ পাকিস্তানের জন্য কূটনৈতিক দিক থেকে একটি বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। দীর্ঘদিন পর এমন একটি সংবেদনশীল ইস্যুতে সক্রিয় ভূমিকা নিয়ে নিজেদের উপস্থিতি জানান দিল ইসলামাবাদ।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর