• সর্বশেষ

    বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি

      প্রতিনিধি 30 March 2026 , 6:58:51 প্রিন্ট সংস্করণ

    জাতীয় নির্বাচন ভবন। -ফাইল ছবি।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

    রোববার (২৯ মার্চ) ইসি সচিবালয়ের উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ওইদিন সাধারণ ছুটি ঘোষণা করা প্রয়োজন।

    বিজ্ঞাপন

    বগুড়া-৬ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী। রিটার্নিং অফিসার মো. ফজলুল করিম জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মো. রেজাউল করিম বাদশা (ধানের শীষ) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মো. আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) নির্বাচনে লড়ছেন। এছাড়া বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির একজন প্রার্থী ফুলকপি প্রতীক নিয়ে মাঠে রয়েছেন।

    গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে প্রধানমন্ত্রী তারেক রহমান জয়ী হয়েছিলেন। তবে তিনি ঢাকা-১৭ আসনটি রেখে এই আসনটি ছেড়ে দেয়ায় এখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    7:01 PM স্পেনকে ভয় পাচ্ছে না ফ্রান্স 6:01 PM উরুগুয়ের অন্তবর্তীকালীন কোচ ফোরলান 5:22 PM ইংল্যান্ড ম্যাচে জার্সি বদলাতে চাইছে আর্জেন্টিনা 4:27 PM ফ্রান্স বনাম স্পেন, ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল 3:46 PM বিশ্বকাপের মাঝে দুঃসংবাদ, ৩ বছরের কারাদণ্ড হতে পারে এমবাপ্পের 3:17 PM আর্জেন্টিনার পরাজয়ের ইতিহাস,জয়ের পেছনেও আছে পরাজয়ের গল্প! 12:41 PM ৫৮ বছরের অপেক্ষার অবসান হবে? ইতিহাস বদলের স্বপ্নে ইংল্যান্ড 12:01 PM ৬৪ দল নিয়ে ২০৩০ বিশ্বকাপ আয়োজনের ইঙ্গিত ইনফান্তিনোর 11:40 AM মেসি-রোমেরোদের ছাড়াই আর্জেন্টিনার অনুশীলন, কিন্তু কেন 6:27 PM আর্জেন্টিনার জয়ের পর বিশ্বকাপে বিরল ঘটনা