• বিনোদন

    ‘রাক্ষস’-এর আইটেম গানে হলিউডের অভিনেত্রী

      প্রতিনিধি 11 March 2026 , 12:31:04 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    সামাজিক যোগাযোগমাধ্যমের চলচ্চিত্র বিষয়ক গ্রুপ ও পেজগুলোতে একটি ছবি ঘুরে বেড়াচ্ছে। সবাই বলছে, ছবিটি ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের দৃশ্য। আসলেই কি তাই? কী বলছে প্রযোজনা সংস্থা রিয়েল এনার্জি প্রডাকশন।

    রিয়েল এনার্জির অন্যতম কর্ণধার আজিম হারুন বলেন, এটি আমাদের ছবির আইটেম গানের একটি দৃশ্য, যা শুটিং সেট থেকে কীভাবে জানি লিক হয়েছে। যাকে দেখা যাচ্ছে তিনি বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। তিনি গানটিতে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন। আমার মনে হয় তিনি এ প্রথম কোনো বাংলা ছবিতে অভিনয় করলেন।

    নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মতো ছবিতে। এ ছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।

    বিজ্ঞাপন

    প্রযোজনা সংস্থার আরেক কর্ণধার শাহরীন আখতার সুমি জানান, গানটির কোরিওগ্রাফি করছেন বলিউডের আরেক বিখ্যাত কোরিওগ্রাফার আদিল শেখ। সংগীত পরিচালনা করেছেন জি এম আশরাফ। গানটিতে কণ্ঠ দিয়েছে জি এম আশরাফ ও দোলা। তিনি বলেন, আমরা অনেক বড় বাজেটে আইটেম গানটি তৈরি করছি। দেশের বাইরে বেশ বড় আয়োজনে এর শুটিং চলছে। আশা করছি দর্শকরা গানটি পছন্দ করবে। আর আমাদের বিশ্বাস, এবারের ঈদের সেরা ছবি হবে ‘রাক্ষস’।

    ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘বরবাদ’ সিনেমার চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে।

    ‘রাক্ষস’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

    উল্লেখ্য, এবারের ঈদে ‘রাক্ষস’ ছাড়া শাকিব খানের ‘প্রিন্স’, আফরান নিশোর ‘দম’, রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ এবং মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরী অভিনীত ‘বনলতা এক্সপ্রেস’ মুক্তির তালিকায় রয়েছে।

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:52 PM আর্জেন্টিনাকে বিদায় বললেন ওতামেন্দি 5:21 PM বিশ্বকাপের নতুন ফরম্যাটে কী বদল আনলো আইসিসি? 5:05 PM ফিফা ফুটবল শিল্পকে ধ্বংস করছে: লা লিগা প্রধান 2:59 PM সোনালী যুগের সমাপ্তি, নতুন অধ্যায়ের সূচনাও করবেন স্কালোনি 1:52 PM যুক্তরাষ্ট্রের ঘাঁটি লক্ষ্য করে ইয়ামালের ছবি-সংবলিত ড্রোন ছুড়ল ইরান 1:36 PM বিশ্বকাপে খেলোয়াড় পাঠিয়ে সবচেয়ে বেশি আয় ম্যান সিটির 12:30 PM শিল্পকলায় মঞ্চস্থ ‘গারদের বন্দী’, মুগ্ধ দর্শক; ২৯ জুলাই বিশেষ পুনঃমঞ্চায়ন 12:20 PM জাতিসংঘের মহাসচিব পদে ইনফান্তিনোকে চান ট্রাম্প! 12:05 PM জামালকে পেছনে ফেলে শীর্ষে বাদল 11:28 AM অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর