• আন্তর্জাতিক

    ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

      প্রতিনিধি 6 March 2026 , 5:59:24 প্রিন্ট সংস্করণ

    ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান। ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ইসরায়েলের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। দেশটি জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হেনেছে। শুক্রবার (৬ মার্চ) আল-জাজিরার এক প্রতিবদেনে এসব তথ্য জানানো হয়েছে।

    ইসরায়েলি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলার পর এখন পর্যন্ত ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে তেল আবিবেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।

    লাইভ ফুটেজে দেখা গেছে, তেল আবিবের আকাশে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। তবে এ সময় সেগুলো প্রতিহত করতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর সক্রিয় হেয়েছে। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যমের দাবি, এখন পর্যন্ত অন্তত ৫টি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

    বিজ্ঞাপন

    এদিকে ইরানে সামরিক অভিযানের মেয়াদ নিয়ে শুরুর দিকে যে বক্তব্য দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তা থেকে সরে এসে তিনি বলেছেন, যত সময় লাগুক ইরানে নিজের লক্ষ্য পূরণ করতে চান।

    গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তার পরের দিন ১ মার্চ সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, আগামী ৪ সপ্তাহের মধ্যে ইরানে সামরিক অভিযান শেষ হবে বলে আশা করছেন তিনি। ট্রাম্পের এই বক্তব্য দেয়ার পরের দিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেসেথ বলেন, যুদ্ধ ৮ সপ্তাহ পর্যন্ত চলতে পারে।

    তবে বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইম-কে টেলিফোনে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন,আমার কোনো নির্ধারিত সময়সীমা নেই। ইরানে আমি শুধু আমাদের লক্ষ্য পূরণ করতে চাই। আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য হলো; ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্রের অধিকারী হতে পারবে না। চতুর্থ লক্ষ্য হলো, তাদের কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও থাকতে পারবে না।

    সুত্র: আল-জাজিরা/কালবেলা।

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    1:07 PM জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনে পরিপত্র জারি, ৭ নভেম্বর সরকারি ছুটি 12:47 PM ইতালির কোচ হিসেবে গার্দিওলাকে চান বোনুচ্চি 12:25 PM ‘সারা দেশে প্রাথমিক শিক্ষার্থীদের পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস দেওয়া হবে’ 11:55 AM প্রথম নাটকে কেয়া পায়েলের পারিশ্রমিক কত ছিল? 11:30 AM নিউজিল্যান্ডের বিপক্ষে ১ম ও ২য় টি-টোয়েন্টির স্কোয়াড ঘোষণা 11:20 AM ইরান যুদ্ধে শেষ ক্ষেপণাস্ত্রের বিপুল অংশ, বড় ধরণের সামরিক ঝুঁকিতে যুক্তরাষ্ট্র 10:42 PM উত্তরার লেক রোইং ফেডারেশনকে হন্তান্তরের নির্দেশ 6:58 PM ৬ষ্ঠ এশিয়ান বিচ গেমস: সানিয়ায় গুরুত্বপূর্ণ বৈঠকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 6:46 PM সরাসরি মার্কিন অবরোধ ভাঙল ইরানি ট্যাংকার: আইআরআইবি 6:31 PM হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু