...
  • বিনোদন

    তানজিন তিশার বিরুদ্ধে অভিনেত্রীকে মারধরের অভিযোগ

      প্রতিনিধি 3 March 2026 , 6:20:32 প্রিন্ট সংস্করণ

    ছবি: সংগৃহীত।
    ছবি: সংগৃহীত।
    বিজ্ঞাপন
    Main Banner Ads For Captains TV

    ছোট পর্দার অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন আরেক অভিনেত্রী সামিয়া অথৈ।

    মঙ্গলবার (৩ মার্চ) মানিকগঞ্জ রাফাত মজমুদার রিংকুর একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে এ ঘটনা ঘটেছে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সামিয়া অথৈ।

    ফেসবুকে লাইভে সামিয়া অথৈ বলেন, ‘গতকাল প্রথম দিনের শুটিং ছিল। তানজিন তিশা আপুর জন্য একটা সুন্দর উপহার নিয়ে গিয়েছিলাম। কিন্তু সেটি সে গ্রহণ করেনি। এ নিয়ে কিছু বলিনি। প্রথম সিন শুরু করতে তিনি আমাকে মেরে হাত রক্তাক্ত করে ফেলেছিল। মনিটরে দেখে শহীদুজ্জামান সেলিম ভাই ও রিংকু ভাই জানতে চাইল তোমাকে এভাবে মারল কেন? এক পর্যায়ে বলি- এর আগে যখন মুশফিক ফারহানের সঙ্গে নাটকে কাজ করতাম তখন তিশা আপু ফোন দিয়ে থ্রেট দিয়েছিল যে, ফারহানের সঙ্গে কাজ করতে পারবে না।’


    তিনি বলেন, ‘শুধু আমাকেই নয়, কেয়া পায়েলসহ অনেককেই এমন থ্রেট দিয়েছিলেন তিনি। কেন কাজ করব না জানতে চাইলে উত্তরে তিশা আপু বলেন, ফারহান আমার জামাই হয়। বিষয়টি ফারহানকে জানিয়েছিলাম। সেটা এক-দুই বছর আগের কথা। সেই ক্ষোভ তিনি নিজের মধ্যে পুষে রেখেছেন কিনা জানি না।’

    বিজ্ঞাপন

    এই অভিনেত্রী আরও বলেন, ‘আজ শেষ সিনে তিশা আপুকে চড় দেওয়ার দৃশ্য ছিল। চড় খেয়ে সে চলে যাবে। টেকনিক্যালি আস্তে করে তিশা আপুর গালে হাত লাগিয়েছি সিনের প্রয়োজনে। কিন্তু তিশা আপু সিনের মধ্যে আমাকে জোরে জোরে মেরেছে। আমার চোখ ফুলে গেছে। কথা বলতে সমস্যা হচ্ছে। তিনি এটা উদ্ধেশ্যপ্রাণিতভাবে করেছেন।’

    সামিয়া অথৈ বলেন, ‘এমন করার কারণ জানতে চাইলে তিনি আমাকে অকাথ্য ভাষায় গালাগালি করেন। জানি না তিনি কিছু খেয়েছিলেন কিনা। কারণ, গতকালও এমন খারাপ আচরণ করেছে। ৪০ থেকে ৫০ মিনিট বাধরুমে ছিলেন। কি খায় জানি না। তার গা থেকে দুর্গন্ধ আসে। পাগলের মতো আচারণ করেছে।

    তিনি বলেন, তিনি নেশা করেন কিনা জানি না। এটি আমি অভিনয়শিল্পী সংঘকে জানাব বলতেই তিনি উত্তরে বললেন, ভাইরাল হতে চাও। একজন সিনিয়র শিল্পী হিসেবে তার দ্বারা এটা আশা করিনি। আমি ঢাকা ফেরত আসতেছি। আমার সঙ্গে সে অন্যায় করেছে। তার কাছে এটা আশা করিনি।’

    এ বিষয়ে জানতে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রূপালী বাংলাদেশকে বলেন, এই মুহূর্তে শুটিংয়ে ব্যস্ত আছি। তাছাড়া নেটওয়ার্কজনিত সমস্যা হচ্ছে। আমি একটা অডিও বার্তা পাঠাচ্ছি।

    সামিয়া অথৈ রূপালী বাংলাদেশকে বলেন, ‘আমার শরীরে জ্বর উঠে গেছে। আমি কথা বলার অবস্থায় নেই। শরীর কাঁপছে। অভিনয়শিল্পী সংঘে লিখিত অভিযোগ দিতে যাচ্ছি।’

    আরও খবর

    Sponsered content

    বিজ্ঞাপন
    সর্বশেষ সংবাদ
    5:10 PM ১৫ বছরেই জাতীয় দলে বৈভব সূর্যবংশী, ইতিহাসের হাতছানি 4:58 PM নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে রোববার 4:46 PM সোহিনীর মা হওয়ার গুঞ্জনে সরগরম নেটদুনিয়া 4:17 PM আর্জেন্টিনা-হন্ডুরাস ম্যাচ যেভাবে দেখা যাবে 3:42 PM ‘কাট’ বলার পরও ছাড়েননি অভিনেতা, হেনস্তার অভিযোগ আনলেন নায়িকা 3:32 PM জন্ম এক দেশে, খেলছেন অন্য দেশের হয়ে 3:27 PM আইসিসির প্রতিনিধিদের বাংলাদেশ সফর নিয়ে মুখ খুললেন তামিম 2:01 PM ফুটবল ইতিহাসে অনেক আগেই আমার জায়গা পাকা হয়ে গেছে: নেইমার 1:41 PM মেয়েদের সাফ ফুটবল নিয়ে আশাবাদী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী 12:46 PM দুই ম্যাচ জিতলেই মেসির বিশ্ব রেকর্ড, সেরা দশে নেই রোনালদো
    Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
    Turns on site high speed to be attractive for people and search engines.